সবসময় তাঁর পক্ষে মথুরা যাওয়া সম্ভব নয়ঃ হেমা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ভারতীয় সিনেমার গ্ল্যামার গার্ল অভিনেত্রী হেমা মালিনী(Hema Malini)। তবে অভিনেত্রী হাওয়ার পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পী। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি একজন রাজনীতিবিদ। মথুরা লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। কিন্তু সবসময় তাঁর পক্ষে মথুরা যাওয়া সম্ভব নয়। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন অভিনেত্রী। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয়ন্ত চৌধুরীকে পরাজিত করে মথুরা লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন হেমা। এরপর থেকেই মুম্বই থেকে মথুরা যাতায়াত করেন অভিনেত্রী। একই সঙ্গে রাজনীতি, অভিনয় এবং ব্যক্তিগত জীবনে সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করেন হেমা।

এই প্রসঙ্গে সম্প্রতি একটি বেসরকারি সংবাদ সংস্থাকে হেমা বলেন, “সব কিছু সামঞ্জস্য করে চলার জন্য সবসময় পরিকল্পনা মাফিক কাজ করতে হয়। হঠাৎ যদি আমাকে আমার নির্বাচনী এলাকায় ডাকা হয়, আমি সেই মুহূর্তে সেখানে ছুটে যেতে পারব না” । তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকার মানুষদের এটা বুঝতে হবে আমার আরও অনেক গুলো দায়িত্ব রয়েছে । অনেক সময়েই আমি মথুরায় যেতে পারি না কারণ আমার মেয়েরা মুম্বইয়ের বাইরে থাকে এবং আমাকে আমার নাতি-নাতনিদের দেখাশোনা করতে হয়। তারপর আমার নাচের অনুশীলনও আছে”।

পাশাপাশি দীর্ঘ অভিনয় জীবনে বহু ছবিতে অভিনয় করলেও ধর্মেন্দ্রর সঙ্গে শোলে ছবিতে অভিনয় সবসময়ই তাঁর কেরিয়ারের বিশেষ ছবি হয়ে থাকবে বলেও জানিয়েছেন হেমা। বেসরকারি সংবাদ সংস্থাকে হেমা বলেন, “আমি আমার সমস্ত চরিত্র থেকেই কিছু কিছু দৃশ্য পছন্দ করি। গুলজার সাহেবের “মীরা” আমার খুব পছন্দের। এছাড়াও বাসু চ্যাটার্জি পরিচালিত “দিল্লাগি” ছবিতে আমাকে সাধারণ সুতির শাড়িতে আমার লুক ব্যাক্তিগত ভাবে আমার খুব পছন্দের। কিন্তু শোলে কেরিয়ারের বিশেষ ছবি হয়ে রয়েছে”।

ধর্মেন্দ্রর সঙ্গে আবার কাজ করার প্রসঙ্গে বেসরকারি সংবাদ সংস্থাকে হেমা বলেন, “দ্য ব্রিজ অফ ম্যাডিসন কান্ট্রি ছবিতে মেরিল স্ট্রিপ এবং ক্লিন্ট ইস্টউডের চরিত্রের মত কোনও প্রস্তাব পেলে অবশ্যই আবার তিনি ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় করবেন। উল্লেখ্য ১৯৭০ সালে ধর্মেন্দ্রর সঙ্গে তার প্রথম ছবি ছিল “তুম হাসিন আমি জওয়ান” পরবর্তীকালে ধর্মেন্দ্রর সঙ্গে জুটি বেঁধে একাধিক ছবি করেন হেমা। তাঁর মধ্যে উল্লেখযোগ্য ১৯৭২ সালে “সীতা অর গীতা”, ১৯৭৫ সালে “শোলে”, ১৯৭৭ সালে “চাচা ভাতিজা এবং কিনারা”, ১৯৮০ সালে “দ্য বার্নিং ট্রেন” এবং ১৯৮৩ সালে “রাজিয়া সুলতানা” সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন। এরপর ১৯৮০ সালে ব্যাক্তিগত জীবনে ধর্মেন্দ্রের সাথে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের