‘তাঁকে কোলে নেওয়ার জন্যে আর অপেক্ষা করতে পারছিনা’, মা হতে চলেছেন অভিনেত্রী সানা খান

আমি এটির জন্য অপেক্ষা করছি। স্পষ্টতই, এটি সম্পূর্ণ ভিন্ন যাত্রা। আবেগগতভাবে, আমি অনেক উত্থান-পতনের মুখোমুখি হয়েছি, কিন্তু আমি মনে করি

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক সুখবর। মা হতে চলেছেন অভিনেত্রী সানা খান। যদিও তাঁর সঙ্গে এখন আর বলিউডের কোনও সম্পর্ক নেই। অভিনয় থেকে অনেকদিন আগেই বিদায় নিয়েছেন অভিনেত্রী সানা খান। ২০২০ সালের নভেম্বরে আনাস সাইয়াদের সঙ্গে বিয়ে হওয়ার আগেই চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দেন সানা। তিনি এখন সম্পূর্ণভাবেই স্পটলাইট থেকে দূরে রয়েছেন। সানা চলতি বছর ফেব্রুয়ারিতে স্বামীর সঙ্গে হজ যাত্রায় অংশ নিয়েছেন, এবং সেখান থেকেই কয়েকটি ছবি পোস্ট করে নিজের গর্ভাবস্থার ইঙ্গিত দিয়েছিলেন।

এবার জল্পনার অবসান ঘটিয়ে সানা নিজেই প্রকাশ করলেন যে, তিনি স্বামী আনাস সাইয়াদের সঙ্গে তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। জুনের শেষের দিকে তিনি সন্তান প্রসব করবেন। অভিনেত্রী সাদা পোশাকে স্বামী আনাসের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ খুব খুশি। কিছু কারণে আমরা খুবই খুশি। যা ইনশাআল্লাহ খুব শীঘ্রই সবার সঙ্গে শেয়ার করব। আল্লাহ সহজ করে দিন।” সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী সানা তাঁর গর্ভাবস্থার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘আমি এটির জন্য অপেক্ষা করছি। স্পষ্টতই, এটি সম্পূর্ণ ভিন্ন যাত্রা। আবেগগতভাবে, আমি অনেক উত্থান-পতনের মুখোমুখি হয়েছি, কিন্তু আমি মনে করি। এটা একটা সুন্দর যাত্রা। আমি আমার বাচ্চাকে কোলে নেওয়ার জন্য অপেক্ষা করছি।’

ফেব্রুয়ারিতে তিনি হজ যাত্রার সময়, স্বামী আনাসের সঙ্গে মক্কার সামনে কয়েকটি পোজ দিয়ে ছবি তুলছেন। সেই ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, “স্বামী-স্ত্রীর সম্পর্ক দুই আত্মার মধ্যে মিলন। ঈশ্বর আমাদের অন্তরে একে অপরের জন্য ভালবাসা এবং করুণা রাখুন। সে যখন আমার দিকে এভাবে তাকায় তখন আমি লজ্জিত হই।” সানা এবং আনাস ২০২০ সালে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন। ইনস্টাগ্রামে খবরটি শেয়ার করে তিনি লিখেছিলেন, “আল্লাহর জন্য একে অপরকে ভালবাসি। আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে বিয়ে করেছি। আল্লাহ আমাদের এই দুনিয়াতে ঐক্যবদ্ধ রাখুন।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে