জানেন কী, ‘আশিকি’-র জন্যে মাত্র ৩০,০০০ পারিশ্রমিক ছিল রাহুল রায়ের?

থিয়েটারের অভ্যন্তরে, যখন আমার চরিত্রটি পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল তখন লোকেরা আমাকে গায়ে টাকার বন্যা বইয়ে দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯৯০ সালের মহেশ ভাটের ক্ল্যাসিক ‘আশিকি’-ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ অভিনেতা রাহুল রায়ের। আর প্রথম ছবিতেই এক্কেবারে ছক্কা হাঁকিয়ে নিয়েছিলেন অভিনেতা। ছবিটি বক্সঅফিসেও ব্যপক ব্যবসা করেছিল। তাই একটি ছবির মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে জায়গা বানিয়ে নিয়ে ছিলেন রাহুল রায়। ছবির গানগুলো এখনও মানুষের কাছে তাজা। মুভিটি সেই সময়ে দারুণ খ্যাতিও অর্জন করেছিলেন। যদিও এখন বিনোদন ইন্ডাস্ট্রি থেকে রাহুল রায় পগার পার। তেমন একটা ছবিতে দেখা যায়না তাঁকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা ছবির বিষয়ে একাধিক অজানা তথ্য প্রকাশ করলেন। জানালেন, মহেশ ভাটের সঙ্গে দেখা করার ৪-৬ মিনিটের মধ্যেই আশিকি ছবির জন্যে তাঁকে কাস্ট করার সিদ্ধান্ত নেন মহেশ। তবে রাহুল দাবি করেছেন যে, তাঁর মা, একজন লেখক, তিনিই মহেশ ভাটের সঙ্গে তাঁকে দেখা করার সুপারিশ করেছিলেন। ছবিটি রিলিজের পর তিনি যখন মহেশ ভাট এবং মুকেশ ভাটের সঙ্গে প্রথম হলে গিয়েছিলেন, তখন দর্শকদের প্রতিক্রিয়া কেমন ছিল অভিনেতার?

স্মৃতি টেনে বলেন, “আশিকি মুক্তির পর, মহেশ এবং মুকেশ আমাকে মেট্রো সিনেমায় নিয়ে গিয়েছিলেন। বাইরে, লোকেরা আমার জন্য উল্লাস করেছিল। আমার কাছে ছিল না কোনও দেহরক্ষী। থিয়েটারের অভ্যন্তরে, যখন আমার চরিত্রটি পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল তখন লোকেরা আমাকে গায়ে টাকার বন্যা বইয়ে দেয়। এরপর দর্শকদের প্রতিক্রিয়ায় অভিভূত হয়ে আমি রাতেই মহেশ ভাটকে ফোন করেছিলাম। রাতারাতি তারকা বানানোর জন্য।”

তবে এই চলচ্চিত্র দিয়ে তিনি বলিউডে জায়গা বানালেও অভিনেতার কথায়, তিনি ছয় মাস কোনো কাজের অফার পাননি। তবে ৪৭ দিনের মধ্যে ১১ টি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর পরিস্থিতি বদলে গিয়েছিল তাঁর। ‘আশিকি’-এর জন্য তাঁকে মাত্র 30,000 পারিশ্রমিক দেওয়া হয়েছিল। রাহুল রায় ২০২০ সালের নভেম্বরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে সুস্থ হয়ে উঠছেন। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন অনু আগরওয়াল। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর একটি ওয়েবসিরিজ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে