‘আমি ক্লোস্ট্রোফোবিয়ায় ভুগছি’, হেলমেট ছাড়া বাইক চালানোর জন্যে ক্ষমা চাইলেন সোহেল

দিন কয়েক আগে হেলমেট ছাড়াই মুম্বইয়ের বান্দ্রায় সোহেল খানের ১৭ লাখের বাইক চালানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তার পরেই নেটমহলে ঝড় ওঠে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৭ লাখের বাইক নিয়ে হেলমেট ছাড়াই রাস্তায় ঘোরাঘুরি, ভিডিও সামনে আসতেই সমালোচনার ধুম, বিপাকে পড়ে জনসমক্ষে ক্ষমা চাইলেন বলিউড সুপারস্টার সলমান খানের ছোট ভাই সোহেল খান। দিন কয়েক আগে হেলমেট ছাড়াই মুম্বইয়ের বান্দ্রায় সোহেল খানের ১৭ লাখের বাইক চালানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তার পরেই নেটমহলে ঝড় ওঠে। সেলিব্রিটি বলেই হেলমেট ছাড়া রাস্তায় গাড়ি চালাতে পারে না, ট্র্যাফিক নিয়ম সবার জন্যে একই, এমনটা দাবি করেন নেটিজেনরা। বিপাকে পড়ে অবশেষে মুখ খুললেন সোহেল খান এবং ক্ষমা চেয়ে নিলেন। জানিয়ে দিলেন কেন তিনি হেলমেট পরেন না। সোমবার (১৫ ডিসেম্বর) সোহেল তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বিবৃতিতে জানালেন, মাঝে মাঝে তিনি ক্লোস্ট্রোফোবিয়াতে ভোগেন, তাই তিনি হেলমেট ছাড়াই গাড়ি চালাতে পছন্দ করেন।

তিনি লিখেছেন, “আমি সকল বাইক আরোহীদের অনুরোধ করতে চাই দয়া করে হেলমেট পরুন। আমি মাঝে মাঝে হেলমেট পরা এড়িয়ে চলি কারণ আমি ক্লোস্ট্রোফোবিয়াতে আক্রান্ত, কিন্তু আমি জানি হেলমেট না পরার এটা কোনও অজুহাত হতে পারে না। ছোটবেলা থেকেই বাইক চালানো আমার নেশা। আমার এই নেশা শুরু হয়েছিল BMX সাইকেল দিয়ে। এখন আমি বাইক চালাই। আমি বেশিরভাগ সময়েই রাতে বাইক নিয়ে বেরিয়ে পড়ি। বেশি যানজট না থাকলে ধীর গতিতে গাড়ি চালাই। পেছনে আমার গাড়ি আমাকে অনুসরণ করে। তবে আমি আমার সহযাত্রীদের আশ্বস্ত করছি যে, আমি আমার ক্লোস্ট্রোফোবিয়া কাটিয়ে ওঠার জন্য এবং হেলমেট পরার জন্য প্রচেষ্টা করব, তাই দয়া করে আমার সঙ্গে থাকুন। ট্রাফিক কর্তৃপক্ষের কাছে আমি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী, এবং আমি তাদের আশ্বস্ত করছি যে আমি এখন থেকে সমস্ত নিয়ম মেনে চলব। সর্বদা হেলমেট পরার জন্য আমি সকল আরোহীদের স্যালুট জানাই। বিপদের চেয়ে নিরাপদে থাকা ভাল। আবারও বলছি, আমি সত্যিই দুঃখিত।”

 

 

View this post on Instagram

 

A post shared by Sohail Khan (@sohailkhanofficial)

বর্তমানে ব্যক্তিগত জীবনের জন্যে খবরে আছেন অভিনেতা। ফ্যাশন ডিজাইনার সীমা সাজদেহের সঙ্গে ২৪ বছরের বিবাহিত জীবনে ইতি টেনেছেন সোহেল। এই জুটি ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, আর ২০২২ সালে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছে দের ঘোষণা করেন। তাঁদের দুই ছেলে, নির্বান এবং ইয়োহানকে দুজনেই সহ-পালন করছেন।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর