‘অনেক তপস্যা করে কাঞ্চনকে স্বামীরূপে পেয়েছি’, মহাশিবরাত্রির পরিকল্পনা জানালেন শ্রীময়ী

প্রথম আলাপের সময় থেকেই কাঞ্চনের সঙ্গে কালীঘাটের নকুলেশ্বর ভৈরব মন্দিরে শিবপুজো করে আসছেন শ্রীময়ী

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। দিন কয়েক আগে মহাকুম্ভে স্নান সেরে ফিরেছেন তাঁরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তাঁদের দিকে ধেয়ে আসে কটাক্ষের ঝড়। যদিও তাঁদের প্রেম, বিয়ে সবটাই চর্চিত। গতবছর প্রেমদিবসে বিয়ে সারেন জনপ্রিয় দম্পতি। আর বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ফুটফুটে কন্যাসন্তানের মা হন শ্রীময়ী। এখন তাঁদের পরিচিতি কৃষভির বাবা-মা হিসেবেও। এদিকে কাঞ্চন বরাবরই ঈশ্বরে বিশ্বসী, শ্রীময়ীও ছোট থেকে আধ্যাত্মিক পরিবেশে বড় হয়েছেন। কাঞ্চনের বাড়ির কালীপুজোর দায়িত্ব বিয়ের আগে থেকেই সামলাচ্ছেন শ্রীময়ী। প্রতিটি পুজোর অনুষ্ঠানই জাঁকজমকপূর্ণভাবে বাড়িতে আয়োজন করেন শ্রীময়ী। এবার পালা শিবরাত্রির।

আগামিকাল মহাশিবরাত্রি। নিষ্ঠাভরে শিবের পুজো করবেন শ্রীময়ী। অবশ্য অভিনেত্রীর কাছে কাঞ্চনই তাঁর একমাত্র শিব, অনেক বছর তপস্যা করে তিনি কাঞ্চনকে স্বামী হিসেবে পেয়েছেন। প্রথম আলাপের সময় থেকেই কাঞ্চনের সঙ্গে কালীঘাটের নকুলেশ্বর ভৈরব মন্দিরে শিবপুজো করে আসছেন শ্রীময়ী। কিন্তু এ বছর পরিকল্পনা অন্য, সদ্য বেনারস থেকে শিব এনেছেন, তাকেই মহাশিবরাত্রির দিন যজ্ঞ করে বাড়িতে প্রতিষ্ঠা করবেন কাঞ্চন। তাই এ বছরটা বাড়িতেই শিবরাত্রি করবেন। ছোটবেলা থেকেই করেন শিবপুজো করেন শ্রীময়ী। সেই কারণেই শিবের মতো স্বামী পেয়েছেন। তাঁর কথায়, শিবের মতো তাঁর স্বামীও অল্পেই সন্তুষ্ট। কোনও চাহিদা নেই তাঁর। তাই ঈশ্বরের কাছে তাঁর আর কিছু চাওয়া পাওয়া নেই। আর কাঞ্চন যত বড়ই নেতা হোক না কেন, বাড়িতে তাঁর কাছেই তিনি শান্ত।

তবে শ্রীময়ীর অভিযোগ, কাঞ্চন অসুস্থ হলে একবারেই ওষুধ খেতে চান না। বড্ড আবাধ্য। তবে কাঞ্চনের যে গুণটা শ্রীময়ীকে আকর্ষণ সেটা হল, তা হল তাঁর সততা। বিবাহিত জেনেই তিনি কাঞ্চনের প্রেমে পড়েছিলেন। আর এখন তাঁরা স্বামী-স্ত্রী। আবার বাবা-মাও। তাই মেয়ের মা হওয়ার পর তিনি বাড়িতে প্রথম শিবপুজো করছেন, যাতে তাঁর মেয়ে কৃষভি ছোট থেকেই বাড়িতে পুজো পাঠ দেখেই বড় হতে পারে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের