রেড কার্পেটে নিকিতাকে জাপটে ধরে চুমু, মহিলা ভক্তের কীর্তি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

ভরা দর্শকদের সামনে অভিনেত্রী নিকিতা রাওয়ালকে চুমু, অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। গত ৮ অগস্ট মুম্বইয়ে চলমান একটি ইভেন্টের রেড কার্পেটে ঘটনাটি ঘটেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভরা দর্শকদের সামনে অভিনেত্রী নিকিতা রাওয়ালকে চুমু, অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। গত ৮ অগস্ট মুম্বইয়ে চলমান একটি ইভেন্টের রেড কার্পেটে ঘটনাটি ঘটেছিল। যখন নিকিতা স্টেজে উঠে পাপারাজ্জিদের জন্যে পোজ দিচ্ছিলেন, তখনই এক মহিলা ভক্ত তাঁর সঙ্গে সেলফি তুলতে স্টেজে ওঠেন। সেলফি তোলা হয়ে গেলে তিনি আচমকাই অভিনেত্রীকে জাপটে ধরে চুম্বন খেতে শুরু করেন। ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেন। যাতে নিকিতা রীতিমতো অস্বস্তিতে পড়ে যান। এই আকস্মিক ঘটনায় নিকিতা চমকে গিয়েছিলেন। তিনি ভক্তটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ছিলেন। কিন্তু ভক্তটি তাঁকে ধরে রেখে চুমু খেতেই থাকেন। এরপর অভিনেত্রীর নিরাপত্তারক্ষীরা মহিলাকে টেনে স্টেজ থেকে সরিয়ে নেন। তবে এই ঘটনায় অভিনেত্রী মহিলার কোনও শাস্তির ব্যবস্থা করেননি।

ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যা দর্শকদের মধ্যে আলোচনার সৃষ্টি করে। অবশেষে ভিডিও নিয়ে মুখ খুললেন নিকি তা। বুধবার (১২ অগস্ট) ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি জানালেন, ‘আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আমি সত্যিই এর কদর করি। আর আপনারা জানেন আমি ঠিক, আমি কোনও ভুল করিনি। আমার লুকানোর কিছু নেই, আমি সবসময় সত্যের পক্ষেই থাকব।’ পোস্টের সঙ্গে তিনি দেশজুড়ে ভক্তদের কাছ থেকে পাওয়া সমর্থনসূচক বার্তাগুলোর স্ক্রিনশট জুড়ে দেন। এক ভক্তের অভিনেত্রীকে বলেন, ওই মহিলার শাস্তি হওয়া উচিত। সেই মন্তব্যের জবাবে নিকিতা বলেন, ‘আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’

 

প্রসঙ্গত, নিকিতা বলিউড এবং দক্ষিণ ভারতীয় উভয় চলচ্চিত্রেই কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র গুলো হল, অনিল কাপুর ও শেফালি শাহ অভিনীত ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’, ‘মিস্টার হট মিস্টার কুল’, ‘দ্য হিরো – অভিমন্যু’, ‘আম্মা কি বলি’, অক্ষয় কুমার ও জন আব্রাহাম অভিনীত ‘গরম মসালা’, ‘কিউট কামিনা’ ইত্যাদি। এরপর তাঁকে ‘রোটি কাপড়া’ এবং ‘রোমান্স’ ছবিতে দেখা যাবে, যেখানে তিনি আরশাদ ওয়ার্সি এবং চাঙ্কি পান্ডের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

ফ্রিজ ম্যাগনেট কেনার আগে সাবধান! ভুল চৌম্বক লাগালে কিন্তু পকেটে টান পড়তে পারে

ফের খড়্গপুর IIT-তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, চারতলা থেকে পড়ে গেলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

ভরা বর্ষায় ২ দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ঠিকানায়

হাড় মজবুত রাখতে পাতে রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ এই ৬ খাবার

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

‘কোনও অন্যায় করিনি,’ নেতাজিকে অপমান করেও সাফাই অনন্ত মহারাজের

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে