চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ঋষি আর নীতুর বিয়েতে আমি ঢোল বাজিয়েছিলাম’- সুভাষ ঘাই

নিজস্ব প্রতিনিধিঃ আজ থেকে শুরু আলিয়া রণবীরের বিয়ের প্রস্তুতি। ‘রালিয়া’-র বিয়ের নানা গুঞ্জন ও খবরের মাঝেই ভেসে আসছে নানা সময় ঋষি কাপুর ও নীতু কাপুরের বিয়ের নানা কথা। এবার স্মৃতির পাতা থেকে তাঁদের বিয়ের স্মৃতি ভাগ করে নিলেন পরিচালক সুভাষ ঘাই। এক সংবাদমাধ্যমের কাছে তাঁদের বিয়ের স্মৃতি ভাগ করে নিতে গিয়ে তিনি বলেছেন ”ঋষি ও নীতু আমার ভীষণ কাছের মানুষ। আর আমি একইভাবে রণবীর ও আলিয়ার জন্যও খুশি। চিন্টু আর নীতু আর কে স্তাইলে বিয়ে করেছিল। যাকে মূলত কাপুর পরিবারের ঐতিহ্য বলা যায়। সেই ঘরানাতেই তাঁরা বিয়ে করেছিল। আমি ওদের বিয়েতে ভীষণ আনন্দ করেছিলাম। ঢোল পর্যন্ত বাজিয়েছি। রাজ কাপুর সাহাবের আন্তরিকতার শেষ ছিল না। ওদের বিয়েতে আমার এমন অংশগ্রহণ দেখে উনি ভীষণ খুশি ছিলেন। আজ সে সব কথা মনে পড়ে যাচ্ছে।’ 

আরও বলেন, চিন্টু ( ঋষি কাপুর), ডাব্বু (রণধীর কাপুর), চিম্পু (রাজীব কাপুর) আমরা সকলেই ভীষণ ভালো বন্ধু ছিলাম। কাপুর পরিবারের সেই প্রজন্মের পরবর্তী প্রজন্মের একজন হল রণবীর। আমি জানি আমাদের মত ওঁরও ইন্ডাস্ট্রির অনেক বন্ধুবান্ধব আছে। নীতু তাঁর সন্তানদের সুশিক্ষায় মানুষ করেছে। ও নিজেও একজন ভালো মানুষ। অনেক বছর আগে ১৯৯১ সালে আমি ঋষি ও রণবীরকে নিয়ে একটি ছবি ‘প্যায়ার কি গঙ্গা বহে’-তে কাজ করেছিলাম। রণবীর তখন আট কিংবা ১০ বছরের হবে। আমার তরফ থেকে রণবীর ও আলিয়ার জন্য অনেক শুভেচ্ছা রইল। 

উল্লেখ্য, বৃহস্পতিবার অর্থাৎ ১৪ এপ্রিল চার হাত এক হতে চলেছে রণবীর ও আলিয়ার। জানা যাচ্ছে ওইদিন বিকেল ৩টেয় বিয়েতে বসবেন তাঁরা। বুধবার, ১৩ এপ্রিল থেকে শুরু হবে মেহেন্দির অনুষ্ঠান। ইতিমধ্যেই শুরু হয়েছে অতিথিদের সমাগম। সপরিবারে মুম্বই এসে পৌঁছেছেন রিদ্ধিমা কাপুর। এছাড়াও পরিচালক অয়ন মুখোপাধ্যায়কেও দেখা গিয়েছে রণবীরের সঙ্গে। 

Published by:

Share Link:

More Releted News:

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ