‘আমায় এবং আমার ভাইকে কেউ কাজ দেয়নি’, সুশান্তের মৃত্যুর পর যন্ত্রণার জীবন কেটেছে রিয়ার

যখন আমরা সেই ট্র্যাজেডির মধ্য দিয়ে গিয়েছিলাম, তখন আমরা দুজনেই আমাদের কেরিয়ার হারিয়ে ফেলেছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী রিয়া চক্রবর্তী, ২০২০ সালের ১৪ জুন তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর ঘটনায় যাঁকে সর্বপ্রথম কাঠগড়ায় তোলা হয়েছিল। বলা হয়েছিল, আত্মহত্যার প্ররোচনার কারণে মৃত্যু হয়েছে সুশান্ত সিং রাজপুত। তবে ৫ বছর হয়ে গেলেও অভিনেতার মৃত্যুর এখনও কুলকিনারা হয় নি। বরং উপযুক্ত প্রমাণের অভাবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কেস ডায়েরি বন্ধ করে দিয়েছে সিবিআই। পাশাপাশি রিয়া চক্রবর্তীকেও মুক্তি দিয়েছে। যাঁকে ২০২০ সালে সুশান্তকে মাদক দেওয়া এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। যদিও তিনি মাত্র ১ মাস জেল খেটেছিলেন এবং জামিনে মুক্ত ছিলেন। অবশেষে মাস কয়েক আগে সুশান্তের কেস ডায়েরি বন্ধ করতেই রিয়ার কাঁধ থেকে আইনী খাড়া নির্লিপ্ত হয়েছে।

কিন্তু সুশান্তের আকস্মিক মৃত্যুর সঙ্গে নাম জড়াতেই জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল রিয়ার। লোকের দ্বারে দ্বারে ঘুরেও কাজ পান নি। অভিনেতার মৃত্যুর পরে এবং পরবর্তী তদন্তের মধ্যে কীভাবে তাঁর জীবন অতিবাহিত হয়েছিল সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন রিয়া। তদন্তের সময় রিয়া এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তী উভয়কেই জেলে পাঠানো হয়েছিল। যার ফলে তাঁদের কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল।

রিয়া বলেন, “যখন আমরা সেই ট্র্যাজেডির মধ্য দিয়ে গিয়েছিলাম, তখন আমরা দুজনেই আমাদের কেরিয়ার হারিয়ে ফেলেছিলাম। আমি কোনও অভিনয়ের কাজ পেতাম না এবং সৌভিক ক্যাটে ৯৬ পার্সেন্টেজ পেয়েছিল, কিন্তু ঠিক সেই সময়েই তাকে গ্রেফতার করা হয়। যখন সে ফিরে আসে, তখন তিনমাস কেটে যায়, তাঁর প্রথম সেমিস্টার পেরিয়ে যায়। এমবিএ কেরিয়ার তাঁর ভবিষ্যত পরিকল্পনা ছিল। যেকোনও কর্পোরেটে সৌভিকের এখন চাকরি পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেউ তাঁকে নিয়োগ দিতে চান না। যার কিনা এত মিডিয়া কেলেঙ্কারি রয়েছে। আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম যে, আমাদের জীবন কোথায় যাবে? তখনই তার এবং সৌভিকের মাথায় একটি পোশাক ব্র্যান্ড, চ্যাপ্টার 2 ড্রিপ চালু করার ধারণা আসে এবং আমরা এটিকে ব্যবসায়িক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিই।’

সুশান্ত সিং রাজপুত মামলায় রিয়া এবং সৌভিককে ক্লিন চিট দেওয়া হয়েছে। সৌভিক জনসাধারণের দৃষ্টির আড়ালে থাকলেও, রিয়া আবার কাজে ফিরেছেন। সম্প্রতি তাঁকে রোডিজে দেখা গেছে। এছাড়াও তিনি তাঁর নিজস্ব পডকাস্টও চালু করেছেন, যেখানে তিনি আমির খান, সুস্মিতা সেন, ফারহান আখতার, হানি সিং এবং অন্যান্য সেলিব্রিটিদের সাক্ষাৎকার নিয়েছেন।

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে