দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল’, ‘KIFF’-এ এসে মনের কথা জানালেন অভিনেতা সৌরভ শুক্লা

নিজস্ব প্রতিনিধি: গত ৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩। যার জন্য গোটা বছর সিনেমাপ্রেমীরা গভীর অপেক্ষা করে থাকতেন। এ বছর ৩৯ টি দেশের ২২৯ টি ছবি প্রদর্শিত হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসবে। তবে এ বছর চলচ্চিত্র উৎসবের অনেক মুখ বদলেছে। চেয়ার পার্সনের দায়িত্বে রাজ চক্রবর্তী সরে গিয়েছেন। এসেছেন বুম্বা দা।এছাড়াও এবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক প্রভাব শালী তারকারা।

এসেছিলেন সলমান খান, সোনাক্ষী সিনহা, অনিল কাপুর, শত্রুঘ্ন সিন্‌হা প্রমুখ, কিন্তু সবার নজর কেড়েছিলেন ভাইজান নিজে। যাই হোক, গতকাল বৃষ্টিকে মাথায় রেখেই ভিড় জমেছিল গোটা নন্দনে। আগের বছর বাংলাদেশের সুপারস্টার চঞ্চল চৌধুরী ‘হাওয়া’ প্রদর্শিত হয়েছিল কলকাতা চলচ্চিত্র উৎসবে। এছাড়া আগামিকাল প্রিমিয়ার হবে পার্ণো মিত্রের প্রথম হিন্দি চলচ্চিত্র ‘SuzieQ’। সব মিলিয়ে রীতিমতো জমে উঠেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এছাড়াও এই উৎসবে এক একদিন দেশের গণ্যমান্য সব অতিথিরাও আসেন। যেমন শুক্রবার কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রেস কর্নারে প্রেস সম্মেলনে এসেছিলেন হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেতা সৌরভ শুক্লা। একাধিক সুপারস্টারের চলচ্চিত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন, কয়েক যুগ ধরে তাঁর অভিনয় দর্শক দেখেছে। কখনও নেগেটিভ, কখনও পজিটিভ, কখনও খলনায়ক, কখনও কৌতুক অভিনেতা, সকল চরিত্রেই কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজ করে যাচ্ছেন সৌরভ শুক্লা।

তবে এদিন তিনি লেকচারার হিসেবে ও অভিনয় সম্পর্কে নানা তথ্য জানাতে উৎসবে এসেছিলেন। তিনি আসা মাত্রই স্বাভাবিকভাবেই তাঁকে দেখতে ভিড় জমান সকলে। অভিনেতা এদিন জানালেন, জীবনে তাঁর অনেক কিছু হওয়ার ইচ্ছে ছিল, তবে হ্যাঁ, সিনেমা দেখতে তিনি খুবই ভালবাসেন। টেবিল টেনিস খেলা বা ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল তাঁর। ভাগ্য তাঁকে অভিনেতা করেছে। তবে এতে একটুকুও আফসোস নেই তাঁর। এদিন তাঁর মন্তব্যে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভক্তরা।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ