‘একাধিক ছবির ব্যর্থতার জন্যে কানাডায় নতুন জীবন শুরু করব ভেবেছিলাম’ : অক্ষয় কুমার

আমি কখনই গোপন করিনি যে এক দেশের বাসিন্দা হয়েও আমি কানাডিয়ান নাগরিক হতে চেয়েছি। তবে এটাও সমানভাবে সত্য যে আমি গত সাত বছরে কানাডায় যাইনি। আমি ভারতে কাজ করি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে নিয়ে সমালোচনার শেষ নেই। তিনিই একমাত্র অভিনেতা যাঁর অভিনীত প্রায় ৪-৫ টে সিনেমা এক বছরে মুক্তি পায়। তাই হয়তো বাকি সুপারস্টারদের থেকে বেশি তাঁকে নিয়ে চর্চা হয়।

এছাড়াও এই অভিনেতার ফিটনেস সত্যিই প্রশংসনীয়। যদিও অক্ষয় কুমার প্রতিটি সিনেমাই যে হিট হয় তা নয়, বেশিরভাগ ক্ষেত্রে তাঁর বছরে ১ বা ২ টো ছবি হিট হয়। এই নিয়েও তাঁকে নিয়ে চলে চূড়ান্ত গসিপ। কারণ অনেকের ধারণা, নায়ক অতি পরিশ্রমী। সেই কারণেই তাঁর এক একটি ছবি শ্যুট করতে তাঁর মাত্র কয়েক মাস সময় লাগে। অন্যান্য নায়ক যেখানে বছরের পর বছর ছবির শ্যুটিং করতে সময় নেয়।

তাই অতি তাড়াহুড়োয় অক্ষয়ের ছবি বেশিরভাগ ক্ষেত্রেই ফ্লপের তকমা বহন করে নেয়। যাই হোক, অক্ষয় কুমার তাঁর কানাডার নাগরিকত্বের জন্য প্রায়শই ট্রোলড হযন। বছর কয়েক আগে অক্ষয় দেশপ্রেম প্রচার করার সময় নিজেই জানিয়েছিলেন যে, তিনি কানাডিয়ান নাগরিকত্ব ধারণ করেছেন, যা নিয়ে তাঁকে কঠোর সমালোচনার শিকার হতে হয়। তবে ভারতেও তিনি উচ্চ তারকা করদাতা হিসেবেই পরিচিত। সাম্প্রতিক একটি অনুষ্ঠানে অক্ষয় ফের একই বিষয়ে মুখ খুললেন।

সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে (এইচটিএলএস) উপস্থিত হয়ে অক্ষয় কুমার জানিয়েছেন, “কানাডিয়ান পাসপোর্ট থাকার মানে এই নয় যে আমি একজন ভারতীয় থেকে কম। আমার মন-প্রাণ ভারতীয়। কানাডার নাগরিকত্ব আমি পেয়েছি নয় বছর হতে চলল। তাও আমি দেশ ছেড়ে অন্য কোথাও যাই না।”

এর আগে, অক্ষয় কুমার তাঁর একটি অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বলেছিলেন, আসলে তাঁর অভিনীত পরপর ১৪-১৫ টি ছবি বক্সঅফিসে ব্যর্থতার হওয়ার পরে তিনি একটি নতুন কেরিয়ার শুরু করার জন্য কানাডায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। “আমি সত্যিই আমার নাগরিকত্ব সম্পর্কে কোনো নেতিবাচকতা বুঝি না। আমি কখনই গোপন করিনি যে এক দেশের বাসিন্দা হয়েও আমি কানাডিয়ান নাগরিক হতে চেয়েছি। তবে এটাও সমানভাবে সত্য যে আমি গত সাত বছরে কানাডায় যাইনি। আমি ভারতে কাজ করি। এবং আমি আমার দেশের সমস্ত ট্যাক্স পরিশোধ করি নিয়মিত।”

চলতি বছরে অভিনেতার একাধিক ছবি ফ্লপ হয়েছিল। যদিও তাঁর সর্বশেষ ছবি রাম সেতু দর্শকদের কাছ থেকে মিশ্র পর্যালোচনা অর্জন করেছে এবং বক্সঅফিস ব্যর্থতা হিসাবে আবির্ভূত হয়েছে। পরবর্তীতে অক্ষয়কে তামিল ফিল্ম সোরারাই পোত্রুর অফিসিয়াল রিমেক এবং মালয়ালম ব্লকবাস্টার ড্রাইভিং লাইসেন্স সহ প্রজেক্টগুলির রিমেকে দেখা যাবে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের