মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান

প্রথম অভিযোগের বিষয়ে যদি বলা হয়, তাহলে আমার সেই ভাই, যদিও এখানে নাম উল্লেখ করা হয়নি, আমি জেনারেল হওয়ার অনেক আগেই বৈধ পাসপোর্ট নিয়ে বিদেশে গেছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতিতে জড়িত থাকার অপরাধে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এবং তাঁর পরিবারের সকল সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পররাষ্ট্র দফতর। সোমবার (২০ মে) গভীর রাতে মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে একটি বিবৃতির মাধ্যমে বিষয়টির জানানো হয়েছে। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন আজিজ। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, ‘মার্কিন নিষেধাজ্ঞায় আমি অবাক হয়েছি। সেনাপ্রধান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময়ে ভাই বা আত্মীয়দের কন্ট্রাক্ট দিয়েছি, কেউ প্রমাণ করতে পারলে আমি নিজের অপরাধ মেনে নিতে প্রস্তুত। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান নামক একটি নাটক মঞ্চস্থ হয়েছিল। সেখানে আমার বিরুদ্ধে আরও দুটি অভিযোগ আনা হয়েছিল।’

তিনি আরও বলেছেন, ‘প্রথম অভিযোগ অনুযায়ী, আমি আমার ভাইকে তার অপরাধ কর্মকাণ্ড থেকে যাতে সে এড়িয়ে চলতে পারে সে জন্য আমার পদবি ব্যবহার করে সহযোগিতা করেছিলাম। দ্বিতীয়ত, আমি সেনাপ্রধান হিসেবে আমার ভাইকে সামরিক কন্ট্রাক্ট দিয়ে ঘুষ নিয়েছি। এই অভিযোগগুলি আমার বিরুদ্ধে উঠেছে। কিন্তু এই বিষয়গুলির কোনও যৌক্তিকতা নেই। প্রথম অভিযোগের বিষয়ে যদি বলা হয়, তাহলে আমার সেই ভাই, যদিও এখানে নাম উল্লেখ করা হয়নি, আমি জেনারেল হওয়ার অনেক আগেই বৈধ পাসপোর্ট নিয়ে বিদেশে গেছে। তাই দেশের প্রচলিত আইন ফাঁকি দেওয়ার জন্যে আমি আমার পথ-পদবি ব্যবহার করেছি এটি আমি মানব না। আর দ্বিতীয়ত আমি বিজিবির মহাপরিচালক এবং সেনাপ্রধান থাকাকালীন আমার কোনো ভাই বা নিকটাত্মীয় এই দুই প্রতিষ্ঠানের কোথাও ঠিকাদারি করেছে তার তথ্য প্রমাণ দিতে পারলে আমি আমার দোষ মেনে নেব। এছাড়াও তাঁরা যদি কোনো লাইসেন্স দেখাতে তাহলেও আমি সব শাস্তি মেনে নেব। আমি দুটি প্রশ্নের জবাব দিয়েছি। আর কোনো বিষয় নিয়ে আলোচনা করার নেই।’

তবে তাঁর এই মন্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর, তাঁর সে দেশে যাওয়ার নিষেধাজ্ঞা ওঠাবে কিনা তা এখনও স্পষ্ট নয়। কিন্তু তিনি সাফাই দেওয়ার পক্ষপাতী নন। উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন জেনারেলের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর কর্মকাণ্ডগুলি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারী প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ন করেছে বলে দাবি। তাঁর কর্মকাণ্ডের জন্যেই সে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, “সাবেক জেনারেল আজিজ আহমেদ পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। আজিজ আহমেদ তাঁর ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জবাবদিহিতা এড়াতে সহযোগিতা করেছিলেন। এটি করতে গিয়েই তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এমনকী আজিজ সামরিক চুক্তির অনুপযুক্ত প্রদান নিশ্চিত করতে তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন এবং তার ব্যক্তিগত সুবিধার জন্য সরকারী নিয়োগের বিনিময়ে ঘুষ নিতেন।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে