‘আপনি মন্দিরে থাকুন, পুজো করব’, মোদিকে জগন্নাথ খোঁচা মমতার

দুই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা বানান দেশের প্রধানমন্ত্রী তথা চলতি লোকসভা নির্বাচনে বিজেপির মুখ নরেন্দ্র মোদিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১ জুন দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) শেষ তথা সপ্তম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন দেশের ৫৭টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। ওই দফাতেই বাংলার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। তার মধ্যে থাকছে বারসাত ও বসিরহাট লোকসভা কেন্দ্রও। এদিন অর্থাৎ মঙ্গলবার এই দুই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার ও হাজি নুরুল ইসলামের সমর্থনে দুটি জনসভা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই দুই সভা থেকেই তিনি নিশানা বানান দেশের প্রধানমন্ত্রী তথা চলতি লোকসভা নির্বাচনে বিজেপির মুখ নরেন্দ্র মোদিকে(Narendra Modi)। তবে এদিন সেই সব আক্রমণের মধ্যে নজর টেনেছে মোদিকে জগন্নাথ(Lord Jagannath) প্রসঙ্গে কটাক্ষ হেনে করা আক্রমণকে।

এদিন মমতা বারাসতের সভা থেকে মোদিকে নিশানা বানিয়ে বলেন, ‘অনেক সময় আমরাও বুঝতে পারি না ফল কী হবে। মানুষ ঠিক করে ফেলেছে। তা না হলে কেউ বলে, জগন্নাথ দেবও নাকি ওর ভক্ত। বুঝুন, ভগবানের থেকেও বড়। তা ভগবানের থেকে বড় হলে আপনি মন্দিরে থাকুন, পুজো করব। যা ইচ্ছা তা-ই করছে, বলছে। মুখে লাগাম নেই। কুৎসা, মিথ্যাকথা। সন্দেশখালি নিয়ে আবার মিথ্যে কথা বলে গেলেন। আবার প্ল্যান করেছে। দাঙ্গা করার প্ল্যান নম্বর বি। সন্দেশখালি হল না বলে, আবার নাকি বাবুরা যাচ্ছেন। ওরা যাওয়া মানেই তো, কি প্ল্যান করবে। আবার তো দাঙ্গা লাগানোর প্ল্যান করছে। আমরা করতে দেব না। যে লাগাবে, তাঁকে ছাড়ব না। মন্দির, মসজিদ, গুরুদ্বার, থান, আমি ভেদাভেদ করি না। ওরা বলে হিন্দুধর্মে বিশ্বাস করি না। আমি জানি আমার নাম কে দিয়েছিল। পদবি কে দিয়েছিল। ভাগ্যিস হিন্দু ছিলাম। নয়তো বলত বিদেশ থেকে এসেছে। এনআরসি করে দিত। আমি কখনও বলি না, কিন্তু আমিও হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। মনে রাখবেন। কিন্তু পরিচয় দিই না। কারণ বিজেপির থেকে সার্টিফিকেট নেব না, যে আমি হিন্দু না মুসলিম। আমি মানুষ।’

এর পাশাপাশি মমতা এদিন স্বামী বিকেকানন্দ ও ভগিনী নিবেদিতার বাড়ির প্রসঙ্গও মুখ খুলেছেন। তিনি বলেন, ‘স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল। আমার কাছে খবর এসেছিল। আপনাদের জেলার মানুষ সুব্রত মৈত্র। এক দিন মধ্যরাতে ফোন। বললেন, কতগুলো লোক এসে বাড়ি দখল করছে। এক দিনে আমি পুরসভাকে দিয়ে ওই বাড়ি কিনিয়ে দিয়েছিলাম। কারণ তখন আমাদের পুরসভা ছিল রাজ্য সরকারের টাকায়। ‘ভগিনী নিবেদিতার বাড়ি দখল হয়ে গিয়েছিল বাগবাজারে। আমি নিজে দু’বার গেছি। রাজ্য সরকারের টাকা দিয়ে, পুরসভার টাকা দিয়ে কিনিয়ে দিয়েছি। দার্জিলিঙে যেখানে নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিটিং ডাকি। বিমল গুরুং ছিলেন জিটিএতে। ওকে বলি অন্য বাড়ি নাও। ওটা হবে না। এই জেলায় হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিয়েছি। বড়মাকে সম্মান করতাম। থাকলে যেতাম। গাইঘাটা ব্লকে কপিলকৃষ্ণ ঠাকুর তোরণ করা হয়েছে। এই জেলায় অনুকূল ঠাকুরের তীর্থস্থান রয়েছে। মধ্যমগ্রামে অনুকূল ঠাকুরের আশ্রমের জন্য ৫ একর জমি দেওয়া হয়েছে। বিনামূল্যে। যাতে সেটা ভাল করে হয়ে যায়। লোকনাথ বাবার চাকলা ধাম, সেখানেও অনেক টাকা খরচ করা হয়েছে। কচুয়া ভাল ভাবে তৈরি করে দেওয়া হয়েছে। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক আমরা করেছি। যখন রেলমন্ত্রী ছিলাম, বেলুড়, দক্ষিণেশ্বরে টিকিট কেন্দ্র সেখানকার মতোই করেছি। তারামায়ের মন্দির সুন্দর তৈরি হয়েছে। সতীপীঠ, কঙ্কালীতলা, কী তৈরি হয়নি বলুন তো? মাজের থান থেকে ইমামবরা, সবই করেছি।’

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়