কমিশনের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন পুলিশ সুপার সোনওয়ানে কুলদীপ সুরেশ

Share:

নিজস্ব প্রতিনিধি : পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ করল কমিশন। নতুন পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন সোনওয়ানে কুলদীপ সুরেশ(Sonawane Kuldip Suresh)। তিনি ২০১৬ ব্যাচের আইপিএস(IPS) অফিসার। বর্তমানে তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) পদে কর্মরত ছিলেন। সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার(SP) ধৃতিমান সরকারকে ছড়িয়ে দেয় কমিশন। আগামী ২৫ মে শনিবার ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন রয়েছে মেদিনীপুরে। তার আগে মেদিনীপুরে পুলিশ সুপার বদলি হওয়ার ঘটনায় বঙ্গ রাজনীতিতে শুরু হয় জোর তরজা।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay) তার এক্স হ্যান্ডেল এ এই ঘটনাকে ‘মোদির গ্যারান্টি’ বলে সমালোচনা করতে শোনা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইডে লেখেন যে জেলায় বিজেপি নেতাকে হিসাব বহির্ভূত নগদ সহ পুলিশ ধরে সেই জেলার এসপিকে সরিয়ে দেয় কমিশন। এর আগে রবিবার পুরুলিয়া জেলার পুলিশ সুপার কেউ সরিয়ে দেয় কমিশন। দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর থেকে স্পষ্ট নির্দেশ পাঠানো হয় পুরুলিয়ার এসপি(SP) অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নির্বাচনের কোন কাজে যুক্ত থাকতে পারবেন না।

এর পাশাপাশি আরও তিন পুলিশ আধিকারিককে ভোটের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। কাঁথির এসডিপিও(SDPO) দিবাকর দাসকে সরিয়ে দেওয়া হয়।একইসঙ্গে পটাশপুর থানা ও ভূপতিনগর থানার ওসিদের সরানো হয়। কমিশনের নির্দেশে নতুন দুই পুলিশ অফিসার সোমবার ওই দুই থানার ওসি পদে দায়িত্বভার গ্রহণ করেন।

‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪