চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আদালত যা রায় দেবে মেনে নেব’, কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে প্রথম মুখ খুললেন সলমন

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রতিককালে বারবার মৃত্যুর হুমকি শিকার হচ্ছেন বলিউড সুপারস্টার সলমন খান। কখনও কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী গোল্ডি ব্রার ছদ্মবেশে আবার কখনও রকি ভাইয়ের ছদ্মবেশে সলমনকে মৃত্যু হুমকি দেওয়া হচ্ছে। যদিও অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সলমন খান এখনও বিপদমুক্ত নন। ঘটনার সূত্রপাত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যুর পর থেকেই। লরেন্স বিষ্ণোইয়ের দলবলের কাছ থেকে সর্বপ্রথম হুমকি চিঠি পাঠানো হয়, এরপর তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করা হয়, কিন্তু কোনও কিছুতেই সফল হননি গ্যাংস্টার দলবল। আপাতত কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে রয়েছেন সলমন খান। জানা যায়, এই ঘটনার সূত্রপাত নব্বইয়ের দশকে। যখন সলমন খান একটি ছবির শুটিং করতে গিয়ে রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন।

এমনকী কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে এর আগে হাজতবাসও হয়েছে সলমনের। সম্প্রতি এই নিয়ে প্রথমবার মুখ খুললেন ভাইজান। জানালেন, আদালতের রায়ের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। বিচারকদের সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে সলমন খানের উপর যোধপুরে ফিল্মের শ্যুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। সেই সময় তিনি সুরজ বারজাতিয়ার ‘হাম সাথ সাথ হ্যায়’-ছবির শুটিং করছিলেন যোধপুরের কাছে মাথানিয়ার বাওয়াদে। আর অভিনেতার বিরুদ্ধে সেই সমস্ত অভিযোগ দায়ের করেন বিষ্ণোই সম্প্রদায়ের সদস্যরা। কারণ বিষ্ণোই সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র কৃষ্ণসার হরিণ, কৃষ্ণসার হরিণের রক্ষকর্তাও বিষ্ণোই সম্প্রদায়। সেই বছরেই সলমনকে গ্রেফতার করা হয় এই অভিযোগের ভিত্তিতে। এরপর তিনি জামিনে ছাড়া পান এবং ২০১৬ সালের জুলাই মাসে রাজস্থান হাইকোর্টে সলমনকে খালাস করে হয়। কারণ সলমনের বিরুদ্ধে কোনও প্রমাণ ছিলনা। এরপর রাজস্থান সরকার সুপ্রিমকোর্টে আপিল করে।

সম্প্রতি এক নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সলমন জানিয়েছেন, তিনি সত্যিই জানেন না আদালতের সিদ্ধান্ত কী হবে। তবে যাই হোক না কেন মাথা পেতে নেবেন। এবং ভারতের বিচার ব্যবস্থার উপরে তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। তবে লরেন্সের রাগ এখনও কমার নয়, তিনি এখন চান সলমনকে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে। এছাড়া সলমন এদিন পলক তিওয়ারি র বলা বিস্ফোরক মন্তব্যের সম্বন্ধেও তাঁর নীরবতা ভেঙেছেন। জানা গিয়েছিল, কিসি কা ভাই কিসি কি জানের সময় সলমনের আদেশে কেউই খোলামেলা পোশাকে সেটে যেতে পারেননি। এই বিষয়ে সলমন বলেন, নারী সৌন্দর্যের অধিকারী, তাই সে যত ঢাকা পোশাক পরে থাকবে ততই শোভনীয়। কাজের সূত্রে, সলমনকে শেষ দেখা গিয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ পূজা হেগড়ের বিপরীতে। তবে সেই ছবি ভালো ব্যবসা করতে পারেনি বক্স অফিসে। পরবর্তীতে, তাঁকে ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমির সঙ্গে ‘টাইগার ৩’-তে দেখা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ