‘তোকে পিটিয়ে পিটিয়ে খুন করব’, উরফিকে মৃত্যু হুমকি, নেপথ্যে পরিচালক নীরজ পান্ডে

তবে কোনও কিছুতেই পাত্তা দেয়না উরফি। রবিবার, মৃত্যু হুমকি পেলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: উদ্ভট উদ্ভট পোশাক পরে সবসময়ই নেটপাড়ায় ঝড় তুলছেন ফ্যাশন বোমা উরফি জাভেদ। কখনও সেপ্টিপিনের পোশাকে বানিয়ে গায়ে চাপানো, আবার কখনো ক্যান্ডির পোশাক, আবার কখনও গায়ে সাপ মুড়িয়ে নেওয়া, আবার কখনও কাচের তৈরি পোশাক, আবার কখনো ক্যাসেটের রিল দিয়ে পোশাক বানিয়ে রাস্তায় বেরিয়ে পড়া। এরকম একেকটা আজব পোশাক পরে সর্বক্ষণ নেটপাড়ার ঘুম ওড়াচ্ছেন উরফি। কয়েকজন সেলিব্রিটিও তাঁর ড্রেসিং সেন্স নিয়ে প্রশংসায় বুঁদ। আবার কেউ কেউ উরফির পোশাক সেন্স নিয়েও তুলেছেন প্রশ্ন। এছাড়া ট্রোলিং তো আছেই। পাশাপাশি পুলিশের চোখ রাঙানি এবং নেটিজেনদের কুমন্তব্য, সবটাই উরফিকে একেবারে ঘিরে রেখেছে। তবে কোনও কিছুতেই পাত্তা দেয়না উরফি। রবিবার, মৃত্যু হুমকি পেলেন উরফি জাভেদ।

যা তিনি নিজেই ইনস্টাগ্রামের মাধ্যমে জানালেন। আর তিনি আর কেউ নন, পরিচালক নীরজ পান্ডে। এদিন হুমকিমূলক ফোন পেয়ে আবারও থানায় ছুটে যান অভিনেত্রী। এদিন থানার বাইরে গাড়িতে বসে নিজের একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, একজন লোকের কাছ থেকে তিনি মারধরের হুমকি পেয়েছেন। যিনি নিজেকে নীরজ পান্ডের কর্মী বলে দাবি করেছেন। 

পরবর্তী একটি পোস্টে, অভিনেতা লিখেছেন, “কেউ আমাকে নীরজ পান্ডের অফিস থেকে ফোন করে বলেছিল যে সে তাঁর সহকারী এবং স্যার আমার সঙ্গে দেখা করতে চান- তাই আমি দেখা করার আগে বলেছিলাম যে তাঁকে নতুন প্রকল্পের সমস্ত বিবরণ আমাকে পাঠাতে হবে এবং তখন অভিযুক্ত সহকারী ক্ষিপ্ত হয়ে ওঠে। তিনি বলেন যে, আমি নীরজ পান্ডেকে অসম্মান করার সাহস কিভাবে করি। তিনি আমাকে বলেছেন যে, তিনি আমার গাড়ির নম্বর এবং সবকিছু জানেন। আমি যে ধরণের পোশাক পরিধান করি তার জন্য আমি তাঁকে মেরে ফেলতেও পারি। এই সব কারণ আমি যথাযথভাবে মিটিং প্রত্যাখ্যান করেছি।” তবে নীরজ পান্ডে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। নীরজ পান্ডে যিনি ওয়েডেনডে, বেবি এবং স্পেশাল 26-এর মতো হিট ছবির পরিচালক।

তিনি সম্প্রতি অভিনেতা রণবীর কাপুরকে “জাহান্নামে যান” বলার জন্য শিরোনাম হয়েছিলেন৷ আসলে রণবীর গত মাসে তাঁর শো হোয়াট উইমেন ওয়ান্টে করিনা কাপুর খানের সঙ্গে কথা বলার সময় উরফি জাভেদের ফ্যাশন বিবৃতিতে নিয়ে বলেছিলেন, তিনি উরফির ফ্যাশন পছন্দ করেন না, এটিকে “খারাপ স্বাদ” বলে অভিহিত করেছেন। অন্যদিকে, করিনা একটি সাক্ষাৎকারে উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক