‘মা ডাকলে আবারও আসব’, স্বামী-সন্তান নিয়ে সিমলা হাতেশ্বরী মন্দিরে প্রীতি জিন্টা

সম্প্রতি সেখানে পরিবারের সঙ্গে একটি মন্দির দর্শনে গিয়েছিলেন। সেখান থেকেই একগুচ্ছ ছবি এবং ভিডিও এদিন নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন প্রীতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতমাস থেকেই সংবাদের চর্চায় রয়েছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। কখনও তাঁর গাড়ির পেছন পেছন ধাওয়া করছেন এক প্রতিবন্ধী ব্যক্তি, আবার কখনও বিনা অনুমতিতেই তাঁর সন্তানকে চুমু দিয়ে পালাচ্ছে একজন দরিদ্র মহিলা। গতমাসে তাঁর সঙ্গে ঘটা পর পর দুটি ঘটনা তাঁকে রীতিমতো বিব্রত করে তুলেছিল। ভারতে আসার পরই এমন ঘটনার সম্মুখীন হওয়া তাঁর কল্পনার অতীত ছিল। তবে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন বলিউডে তাঁর সহকর্মীরা। যাই হোক, মাসভর চলছে আইপিএল, সেই কারণেই এই মুহূর্তে ভারতে রয়েছেন অভিনেত্রী।

বিয়ের পর বিদেশই পাকাপাকি ঠিকানা। যাই হোক, বর্তমানে তিনি সিমলা রয়েছেন। সম্প্রতি সেখানে পরিবারের সঙ্গে একটি মন্দির দর্শনে গিয়েছিলেন। সেখান থেকেই একগুচ্ছ ছবি এবং ভিডিও এদিন নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন প্রীতি। আসলে স্বামী জিন গুডেনাফ, সন্তান জেহ এবং গিয়াকে নিয়ে সিমলার হাতেশ্বরী মাতার মন্দিরে গিয়েছিলেন প্রীতি। বর্তমানে তারকাদের মন্দিরে যাওয়ার ট্রেন্ডিং অব্যাহত। মন্দির দর্শনের জন্য প্রীতি এদিন সাদামাটা হিন্দু লুক তৈরি করেছিলেন। তিনি একটি হলুদ স্যুট পরেছিলেন এবং সোনালী বর্ণের দোপাট্টা দিয়ে মাথা ঢেকেছিলেন। জিনের পরনে কালো প্যান্টের সঙ্গে কালো শার্ট ছিল। এবং তাঁরা দুই সন্তানকে কোলে করে মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলেন এবং আচার-অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

টুইটারে পোস্টটি শেয়ার করে প্রীতি লিখেছেন, “যখন আমি ছোট ছিলাম তখন আমি প্রায়ই সিমলা-হিমাচল প্রদেশের হাতেশ্বরী মাতার মন্দিরে যেতাম। এই মন্দিরটি আমার শৈশবে একটি বড় ভূমিকা পালন করেছে। এখন যেহেতু আমি একজন মা হয়েছি এটাই স্বাভাবিক যে আমার বাচ্চারাও প্রথম আমার প্রিয় মন্দিরে যাবে। এটি একটি প্রাচীন ও অবিশ্বাস্য মন্দির। আমরা জানি, আমাদের আবারও ফিরে আসতে হবে কারণ মা আমাকে আবারও ডাকবেন। জয় মা দুর্গা-জয় মহিষাসুরমর্দিনী।” প্রীতি এবং জিন গুডেনাফ ২০১৬ সালে ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে গাঁটছড়া বাঁধেন। এই জুটি ২০২১ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। প্রীতি সম্প্রতি তাঁর সন্তানদের নিরাপত্তা নিয়ে সোচ্চার ছিলেন। 

 

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২