‘মোটা পারিশ্রমিক ছাড়া আর কাজ করব না’, বিতর্কে কী সাফাই অপরাজিতার

সিনিয়র শিল্পীকে নিয়ে কাজ করতে গেলে গল্পের বিষয়া যেমন যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আর্থিক স্বচ্ছন্দ্যের বিষয়টাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ছোট-বড় পর্দা, আবার ওটিটি পর্দায় দাপিয়ে রাজ করছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ইতিমধ্যেই হাজার হাজার মানুষের মনে তিনি রানি। তাঁর রূপ, ব্যক্তিত্ব, যাদব-কায়দা সবসময়ই মুগ্ধ করে দর্শকদের। বর্তমানে ‘ঘরে ঘরে জি বাংলা’-নামক একটি গেমশো-তে অভিনয় করছেন অপরাজিতা। সেখানেও তাঁর সঞ্চালনা ভালই মন জয় করেছে সকলের। তবে সম্প্রতি একটি বিষয়ে অভিনেত্রীকে নিয়ে বিতর্ক চরমে উঠেছে, তা হল তিনি নাকি যে কোনও প্রজেক্টের জন্যেই আজকাল ‘পাহাড় প্রমাণ’ পারিশ্রমিক নিচ্ছেন? হ্যাঁ, এবার এই বিতর্কেই মুখ খুললেন অপরাজিতা আঢ্য, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ‘জল থই থই ভালোবাসা’ দিয়ে টিভিতে ফিরছেন অপরাজিতা। শেষ তাঁকে ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। তা শেষ হয়েছে অনেক মাস হয়ে গেল।

শোনা গিয়েছে, এই মেগাতেই নাকি অনেকগুলি পারিশ্রমিক ধার্য করেছেন অপরাজিতা, যা শুনলে আকাশ থেকে পড়বেন। কিন্তু অভিনেত্রী কী বলছেন? আসলে দিনকয়েক আগেই অপরাজিতার একটা ভিডিও ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে ‘আমাকে নিতে বড় বাজেট লাগে’। যেখানে ছোট পর্দায় ফেরা নিয়ে লক্ষ্মী কাকিমাকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘যেহেতু আমাকে নিয়ে সিরিয়াল করা আর্থিক ভাবেও অনেকটা বড় জায়গা রাখে। আমাকে নিতে গেলে মানুষকে ভাবনা-চিন্তা করতে হয়। কারণ অর্থের একটা বড় জায়গা আছে।’ সুতরাং এখানেই প্রমাণিত পারিশ্রমিক বহুগুণ বাড়িয়ে জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা’ আসছেন স্টার জলসাতে। কিন্তু অভিনেত্রী জানালেন অন্য কথা, ‘আমাকে প্রশ্ন করা হয়েছিল ধারাবাহিকে কেন ফিরছ না? আমার জবাব ছিল আমাকে নিতে গেলে তো গল্প নিয়ে ভাবতে হবে। চরিত্র নিয়ে ভাবতে হবে। আর্থিক বিষয়টাও আছে। তবে আমি তো বলিনি আমাকে নিতে গেলে অনেক টাকা দিতে হবে। সিনিয়র শিল্পীকে নিয়ে কাজ করতে গেলে গল্পের বিষয়া যেমন যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আর্থিক স্বচ্ছন্দ্যের বিষয়টাও। তাঁকে তো আমি যা খুশি তাই দিতে পারি না। তবে এই কথাগুলোকে যদি ভুলভাবে পরিবেশন করা হয় তার দায় তো আমার নয়।’

২৫ সেপ্টেম্বর থেকে রাত ৯টায় জলসাতে শুরু হচ্ছে ‘জল থই থই ভালোবাসা’। মা-মেয়ের সম্পর্কের সমীকরণ ফুটে উঠবে এই ধারাবাহিকে। অপরাজিতা আঢ্যর মেয়ের চরিত্রে অভিনয় করছেন অনুশা বিশ্বনাথন। 

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ