৫৬ কোটি টাকা ঋণ শোধ না নিয়ে সাফাই সানি দেওলের

এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। এগুলো আমার ব্যক্তিগত বিষয়। আমি এখন কিছু বললেই লোকজন তার উল্টো মানে করে বসবে।" ইতিমধ্যেই, ব্যাঙ্ক অফ বরোদা দুটি প্রধান "প্রযুক্তিগত" কারণ উল্লেখ করে অভিনেতা-সহ-সংসদ সদস্য সানি দেওলের সম্পত্তির নিলাম বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: সানির হাতুড়ির ঘায়ে চুরমার বক্সঅফিসের সমস্ত রেকর্ড। ১১ অগস্ট মুক্তি পেয়েছে সানি দেওলের বহু প্রতীক্ষিত সিনেমা ‘গদর 2’। অবশেষে টানা ২২ বছর পর তারা সিং এবং সাকিনার কামব্যাক ছবির জন্যে ভক্তদের অপেক্ষার অবসান ঘটেছে। ৬৫ বছরের সানির দাপট, তাঁর ঢাঁই কিলো হাতই যেন আজ দর্শককে হলমুখী করতে বিশাল ভূমিকা পালন করছে। ছবি মাত্র ১১ দিনেই ৪০০ কোটির ঘরে প্রবেশ করেছে। মুক্তির দিনেই প্রায় ৫৫ কোটি আয় দিয়ে শুরু করেছিল বক্সঅফিসে পথচলা। দ্বিতীয় রবিবার এই ছবির বক্সঅফিস আয় ছিল, প্রায় ৪১ কোটি।সোমবারেও বক্সঅফিসের রিপোর্ট বলছে, ১৪ কোটি। সুতরাং ১১ দিনে ছবির মোট আয় প্রায় ৩৮৯ কোটি আয় গড়িয়েছে। পাঠানের ম্যাজিককে ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে ছবি।

৪০০ কোটি ছুঁতে আর বেশি দেরি নেই, সব রেকর্ড একেবারে চুরমার করে দিয়েছে ছবি। এদিকে শোনা গিয়েছে, সানি দেওলের ছবিই প্রথম ভারতীয় চলচ্চিত্র হতে চলেছে, যা ম্যাক্সিকো-তে মুক্তি পেতে চলেছে। এদিকে এত সফলতার মধ্যেও নতুন করে বিতর্কের মধ্যে পড়েছেন নায়ক। সম্প্রতি শোনা গিয়েছে, অভিনেতা ৫৬ কোটি টাকা দেনার দায়ে ডুবে রয়েছে। সে কারণে তাঁর মুম্বইয়ের জুহুর সানি বাংলো নিলামে তুলেছে ব্যাঙ্ক অফ বরোদা। কিন্তু এই খবর আসার একদিনের মাথায় ব্যাঙ্ক নোটিশ দিয়ে নিলাম প্রত্যাহার করে নেয়। সানির টিম খুব শীঘ্রই টাকা পরিশোধ করার জন্যে প্রতিশ্রুতি দিলে ব্যাঙ্ক নিলাম প্রত্যাহার করে নিয়েছে। তবে এই নিয়ে মোদী বিরোধীরা অভিনেতাকে নানাভাবে কটাক্ষ করতেও ছাড়েননি, কারণ তিনি বিজেপির সাংসদ ছিলেন। এদিকে সানি এখন লন্ডনে রয়েছেন, সেখানে গদর 2-এর বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছেন। এই অভিনেতা সাংবাদিক দের খপ্পরে পড়লে সরাসরি বিষয়টি এড়িয়ে গিয়েছেন।

তিনি বলেন, “এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। এগুলো আমার ব্যক্তিগত বিষয়। আমি এখন কিছু বললেই লোকজন তার উল্টো মানে করে বসবে।” ইতিমধ্যেই, ব্যাঙ্ক অফ বরোদা দুটি প্রধান “প্রযুক্তিগত” কারণ উল্লেখ করে অভিনেতা-সহ-সংসদ সদস্য সানি দেওলের সম্পত্তির নিলাম বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিয়েছে৷ “প্রথমত, মোট বকেয়া ঠিক কতটা পুনরুদ্ধার করতে হবে তা উল্লেখ করেনি। দ্বিতীয়ত, সিকিউরিটি ইন্টারেস্ট (এনফোর্সমেন্ট) রুলস ২০০২-এর বিধি ৮(৬) অনুযায়ী সম্পত্তির প্রতীকী দখলের উপর ভিত্তি করে বিক্রির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল” ।

ভোটে প্রার্থী হতে ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহার! তৃণমূল বিধায়কের বাড়িতে নোটিস

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা

কেরিয়ারে বড় টুইস্ট! পেশাদার ফুটবলার হিসেবে ডুরান্ড কাপে খেলতে চলেছেন টাইগার শ্রফ

শুটিং সেটে রণবীরকে প্রেমের প্রস্তাব মহিলার, শুনেই কী উত্তর দিলেন ‘ধুরন্ধর’ নায়ক?

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি, কর্নাটকে মর্মান্তিক ঘটনা

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি