‘তৃণমূল গণতন্ত্রের চিন্তা থেকে সরলে….’, বিজেপিকে হুঁশিয়ারি সোহমের

আমরা যদি গণতন্ত্র থেকে এক সেকেন্ডের জন্য সরে যাই, তাহলে মিটিং-মিছিল করা তো দূরের কথা, একটা বিজেপির পতাকাও লাগাতে পারবেন না বাংলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি পর্দার নায়ক, একাধারে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়কও। হ্যাঁ কথা হচ্ছে অভিনেতা সোহম চক্রবর্তীকে নিয়ে। তিনি যেমন অভিনেতা হিসেবে সফল, তেমনি বিধায়ক হিসেবেও সফল। নিজের এলাকার মানুষের যেকোনও বিপদে ছুটে যান। সে বন্যা পরিস্থিতি হোক, না অন্য কোনও কারণ হোক। আগামী বছরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে ভোট প্রস্তুতি শুরু করেছে। যখন বাংলায় বিধানসভা নির্বাচনের পারদ চড়ছে তরতর করে, ঠিক সেই মুহূর্তেই নায়ক-বিধায়ক বিজেপিকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিলেন।

বললেন, ‘এবার বাংলার কোথাও নিজেদের পতাকা লাগাতে পারবে না বিজেপি।’ তাতেই আবারও শুরু হল TMC বিজেপি তরজা। পাশাপাশি তিনি গেরুয়া শিবিরকে তৃণমূলের গণতন্ত্র’-র কথাও ‘স্মরণ’ করিয়ে দিলেন। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পূর্ব বর্ধমানে জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্বস্তিপল্লি ফুটবল ময়দানে বিজয়া সম্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। সেখানেই ভাষণ দিতে গিয়ে সোহম বলেন, ‘ভুলে যাবেন না, তৃণমূল গণতন্ত্রের চিন্তা থেকে সরে এলে বাংলায় একটা পতাকাও লাগাতে পারবে না বিজেপি।’

সুতরাং এখন থেকেই প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। জায়গায় জায়গায় গিয়ে তৃণমূলের গুণ গাইছেন প্রার্থীরা। গতকাল সেই বিজয়া সম্মিলনী র মঞ্চে উঠেই রাজ দেখালেন সোহম চক্রবর্তী। সঙ্গে বিজেপিকে এক হাত নিলেন তিনি। বিজেপিকে কটাক্ষ করে বললেন, “বাংলার প্রাপ্য প্রায় ১ লক্ষ ৯০ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাদের একমাত্র লক্ষ্য, বাংলাকে ধুয়ে মুছে সাফ করা। তারা বারবার এসে বলে, বাংলায় গণতন্ত্র নেই। বাংলায় কোনও আইন নেই। সত্যি করে বলুন তো, এই বিশ্বে সবথেকে বড় গণতন্ত্রের পূজারি কেউ যদি হয়ে থাকেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা যদি গণতন্ত্র থেকে এক সেকেন্ডের জন্য সরে যাই, তাহলে মিটিং-মিছিল করা তো দূরের কথা, একটা বিজেপির পতাকাও লাগাতে পারবেন না বাংলায়। তাই গণতন্ত্র আছে বলেই আপনারা বাংলায় এসে মিটিং-মিছিল করতে পারছেন।” তবে সোহমের এই হুঙ্কারকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। 

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের