চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IFFI মঞ্চে নাচতে গিয়ে পা পিছলে দুম, শাহিদের উপস্থিত বুদ্ধি দেখে মুগ্ধ দর্শক

নিজস্ব প্রতিনিধি: সে কী কাণ্ড, নাচতে নাচতে প্রকাশ্যে মঞ্চের মধ্যেই ধপাস! হ্যাঁ, গতকাল থেকেই এমন একটি খবরে জেরবার বিনোদন মহল। তবে ঘটনাটি কোনও ব্যাকগ্রাউন্ড ডান্সারের ক্ষেত্রে হলে আলাদা ব্যাপার। কিন্তু কাণ্ডটি ঘটিয়েছেন খোদ শাহিদ কাপুর। যিনি কিনা অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা। বলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় তাঁর নাম একটু উপরের দিকেই থাকে। হ্যাঁ, এই মুহূর্তে গোয়ায় চলছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের নেতৃত্বে এবার এই উৎসবের ৫৪ তম বছর। গত দুদিন আগেই শুরু হয়েছে এই উৎসব। এবার এই উৎসবে বিশেষ সম্মান দেওয়া হয়েছে বলিউডে চার দশক ধরে রাজত্বকরী মাধুরী দীক্ষিতকে। উদ্বোধনীর দিন এই মঞ্চেই ছিল বলিউডের একাধিক তারকাদের নজরকাড়া পারফরম্যান্স। সেখানেই নাচতে গিয়ে শাহিদ কাপুর পা পিছলে দুম। তবে আশ্চর্যজনকভাবে শাহিদ কাপুর এই মূহুর্তটিকে একেবারে দুর্দান্তভাবে সামলে নিয়েছেন সেখানেই।

ভারতের ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে গোয়ায়। অনুষ্ঠানটি ২০ নভেম্বর শুরু হয়েছে এবং চলবে ২৮ নভেম্বর পর্যন্ত৷ ২০ নভেম্বর, সোমবার IFFI-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহিদ কাপুর পারফর্ম করেছেন৷ সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিনেতা নাচতে গিয়ে পিছলে পড়ে গিয়ে স্টেজের মধ্যেই৷ তাঁর সেই মুহূর্তের উপস্থিত বুদ্ধি দেখে মুগ্ধ সকলেই। মঞ্চে তিনি পা পিছলে পড়ে গেলেও নিজেকে সুন্দরভাবে তুলে আবারও নাচতে শুরু করেন। সব শেষে দর্শকদের চুম্বন করে পারফরম্যান্স শেষ করেন। করেছিলেন। এদিন ভাইরাল হওয়া ক্লিপে, শহিদ কাপুরকে একটি কালো পোশাকে দেখা গিয়েছে। একদল ব্যাকগ্রাউন্ড ড্যান্সার তাঁকে ঘিরে রেখেছিল। তিনি স্লিভলেস টি-শার্ট, প্যান্ট এবং গাঢ় সানগ্লাস পরেছিলেন। উদ্যমী পারফর্ম করার সময় হঠাৎ পিছলে পড়ে গিয়ে শাহিদ দ্রুত উঠে তার অভিনয় চালিয়ে যান।

তবে কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।কাজের ফ্রন্টে, শাহিদ কাপুরকে পরবর্তী ‘দেভা’-এ দেখা যাবে, যা ১১ অক্টোবর, ২০২৪-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে পূজা হেগড়েও অভিনয় করছেন।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসারে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ