চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মা হতে চলেছেন ইলিয়ানা ডি’ক্রুজ, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, সন্তানের বাবা কে, জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক সুখবর। গতবছরই জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন একাধিক অভিনেত্রীরা। কেউ বউ হয়েছেন আবার কেউ মা হয়েছেন। আলিয়া ভাট থেকে শুরু করে কাজল আগরওয়াল, প্রিয়াঙ্কা চোপড়া, বিপাশা বসু, সোনম কাপুর, দেবিনা চৌধুরী-সহ একাধিক বলিউড অভিনেত্রী মা হয়েছেন। কেউ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আবার কেউ পুত্র সন্তানের। এদিকে গর্ভবতী হওয়ার খবর দিয়েছেন অভিনেত্রী গহ্বর খান, দীপিকা থেকে শুরু করে একাধিক অভিনেত্রী, যারা এই মুহূর্তে মা হওয়ার মাঝ পর্যায়ে রয়েছেন। এবার এই তালিকায় নাম জুড়ল স্বনামধন্য বলিউড ও দক্ষিণী অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজের। মঙ্গলবার সকাল সকাল ইলিয়ানা তাঁর গর্ভবতী পর্যায়ের দুটি ছবি ইনস্টাগ্রাম পোস্ট করে ঘোষণা করলেন যে খুব শীঘ্রই তিনি মা হতে চলেছেন। তবে তাঁর সন্তানের বাবা কে, কারণ অভিনেত্রী এখনও অবিবাহিত। এই নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো সরগরম।

ইলিয়ানা ডি’ক্রুজ ঘোষণা করেছেন যে, তিনি তাঁর প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। তাঁর পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, বেবি রোম্পারের একটি ছবি ‘এবং অপর ছবিতে দেখা যাচ্ছে ‘মা’এর লকেট গলায় ঝুলিয়েছেন অভিযাত্রী। এটি শেয়ার করে তিনি লিখেছেন, “শীঘ্রই আসছে। আমার ছোট্ট প্রিয়তমা তোমার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।” ইলিয়ানার মা সামিরা ডি’ক্রুজ তাঁর পোস্টে মন্তব্য করে বলেছেন, “শীঘ্রই বিশ্বে স্বাগতম, আমার নতুন গ্র্যান্ড বেবি (হার্ট ইমোটিকন) অপেক্ষা করতে পারছি না (নাচের ইমোজি)।” ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের একটি ফ্যানপেজও মন্তব্য করেছে, “ভিকট সম্প্রদায়ের পক্ষ থেকে অভিনন্দন!! কি আশীর্বাদ।” ইলিয়ানার এই পোস্টে ভক্তরা মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন।

গত বছরেই প্রকাশ্যে এসেছিল, ইলিয়ানা অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে ডেট করছেন। দুজনকে ভিকি এবং ক্যাটরিনার গ্রুপ আউটিংয়ের ছবিতেও দেখা গিয়েছিল। ইলিয়ানা সম্প্রতি একটি মিউজিক ভিডিও, সাব গাজাব, গোল্ডকার্টজ, বাদশা দ্বারা গেয়েছেন। এছাড়াও তিনি গত বছর QARAN-এর একটি মিউজিক ভিডিও ওওওও-তে অভিনয় করেছিলেন। তাঁর শেষ ছবি হল, অভিষেক বচ্চনের সঙ্গে দ্য রেড বুল। তাঁর আসন্ন ছবি আনফেয়ার অ্যান্ড লাভলি। সম্প্রতি ছবির শুটিং শেষ করেছেন নায়িকা। যেটি পরিচালনা করেছেন বলবিন্দর সিং জানজুয়া। এছাড়াও এতে অভিনয় করেছেন রণদীপ হুদা এবং করণ কুন্দ্রা।

চলতি বছরের জানুয়ারিতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইলিয়ানা। তখন তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে হাসপাতালের বিছানা থেকে সেলফি শেয়ার করে লিখেছিলেন “একটি দিনে কী পার্থক্য রয়েছে। এছাড়াও কিছু সুদৃশ্য ডাক্তার এবং 3 ব্যাগ IV তরল।” পরে, তাঁর স্বাস্থ্য সম্পর্কে আপডেট জানিয়ে লেখেন, “আমার স্বাস্থ্য সম্পর্কে আমাকে মেসেজ করার জন্য সবাইকে, আমার জন্য আপনার উদ্বেগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি সত্যিই ভালবাসার প্রশংসা করি এবং আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে আমি এখন পুরোপুরি ভালো আছি। সঠিক সময়ে কিছু ভালো চিকিৎসা সেবা পান।” তবে ইলিয়ানার সন্তানের বাবা কে তা নিয়ে জল্পনা তুঙ্গে। 

Published by:

Share Link:

More Releted News:

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ