Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘খুব শীঘ্রই ফিরে আসব’! ‘KBC’-এর শেষপর্বের ছবি শেয়ার করে আবেগে ভাসলেন বিগ বি

অভিনেতা আরও জানিয়েছেন, "দুর্দান্ত আশার সঙ্গে শেষ হতে চলেছে। যা আরও একটি কৃতিত্ব সুরক্ষিত হয়ে থাকবে আমার জীবনে।"

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই চাউর হয়েছিল যে, খুব শীঘ্রই শেষ হচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় গেম শো ‘কউন বনেগা ক্রোড়পতি সিজন ১৪’। যে নামটির ওতোপ্রতোভাবে জড়িত ‘দ্য লিভিং লেজেন্ড’ অমিতাভ বচ্চনের নামটা। শুরু থেকেই এই শোয়ের গুরুত্বপূর্ণ সদস্য বিগ বি। তাঁর সঞ্চালনার জেরে এই শোয়ের জনপ্রিয়তা আজ শুধু দেশেই আটকে নেই, পৌঁছেছে বিদেশেও। ৮০ বছর বয়স তাঁর, কিন্তু কে বলবে এত এনার্জি, এখনও মুম্বই ইন্ডাস্ট্রির দেবতা তিনি। প্রতিযোগীদের শুধু প্রশ্নই করেন তা নয়, এই শোয়ে তিনি নানা স্মৃতিচারণও করেন।

‘KBC’-র এই মরসুম জুড়ে অমিতাভের জীবনে নানা অজানা তথ্য সামনে এসেছে। ইতিমধ্যেই এই মরসুমের শেষ শ্যুটিং সেরে ফেলেছেন অমিতাভ বচ্চন। এদিন শেষদিনের শ্যুটিংয়ের একগুচ্ছ ছবি শেয়ার করলেনহবিগ বি তাঁর টুইটার হ্যান্ডেলে। শেষদিনে শোয়ের নির্মাতারা নানারকম আয়োজন করেছিলেন। যেখানে অমিতাভের আইকনিক চলচ্চিত্র দিওয়ার থেকে একটি মুহূর্তও স্মরণ করা হয়েছিল। অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, “শো-এর শেষ দিন! তাঁদের অভিনন্দন, যারা KBC কে তৈরি করার জন্য এত কঠোর পরিশ্রম করেছেন। আশা করছি পরের বছর আবার ফিরে আসব।” অভিনেতা আরও জানিয়েছেন, “দুর্দান্ত আশার সঙ্গে শেষ হতে চলেছে। যা আরও একটি কৃতিত্ব সুরক্ষিত হয়ে থাকবে আমার জীবনে।”

সপ্তাহের শুরুতে ‘KBC’-এর শেষ প্রসঙ্গে তিনি লিখেছিলেন, “একটি শেষ হয়ে অন্যটি শুরু হতে চলেছে। প্রকৃতপক্ষে জীবন একটি খেলা।” উল্লেখ্য, বৃহস্পতিবার, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন সস্ত্রীক অমিতাভ বচ্চন। মুখ্যমন্ত্রী এবং অমিতাভের হাত ধরে এই অনুষ্ঠানের উদ্বোধনী হয়েছে এদিন। এদিন অমিতাভ, জয়া বচ্চন ছাড়াও উপস্থিত ছিলেন শাহরুখ খান, রানী মুখার্জি, সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ প্রমুখ দাপুটে তারকারা। শেষবার অমিতাভকে পর্দায় দেখা গিয়েছে, সূরজ বরজাতিয়ার উনচাই-এ। অমিতাভের এখন দীপিকা পাড়ুকোনের সঙ্গে দুটি ছবি রয়েছে। এর মধ্যে একটি প্রজেক্ট কে এবং দ্য ইন্টার্নের হিন্দি রিমেক।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর