পুত্রের বাবার পরিচয় সামনে আনলেন ইলিয়ানা

গত ১৩ মে মাইকেল ডলানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ইলিয়ানা। প্রতিবেদন অনুযায়ী, ইলিয়ানা জমকালো অনুষ্ঠানের মাধ্যমেই খ্রিস্টান মতে বিয়ে করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বিয়ের আগেই সন্তানের জন্ম দেওয়া নতুন ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর তারকাদের থেকেই শিখে নতুন নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছেন সাধারণ মানুষরাও। গত এপ্রিলেই গর্ভবতী হওয়ার প্রথম ঘোষণা করেছিলেন দক্ষিণী অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। কিন্তু তিনি বিবাহিত নন সেটাই জানতেন সবাই। সমাজের বাধাধরা স্টেরিওটাইপ ভাঙতে যেন বরাবরই ওস্তাদ অভিনেত্রীরা। এর আগেও নেহা ধূপিয়া, আলিয়া ভাট, পরীমণি-সহ একাধিক অভিনেত্রী বিয়ের আগেই মা হওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই তালিকায় ছিলেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজও। কিন্তু সেই ধারণা আদতে ভুল। গত ১ অগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ইলিয়ানা ডিক্রুজ। যার নাম দিয়েছেন কোয়া ফিনিক্স ডলান। কি অবাক হচ্ছেন তো বাচ্চার পদবী এমন কেন?

আসলে খবর অনুযায়ী, অভিনেত্রী কয়েক মাস আগেই বিয়ে করেছিলেন। আর বাচ্চার জন্মের কথা গতকাল শেয়ার করেছেন তিনি। ডিএনএ-র একটি নতুন প্রতিবেদন অনুসারে, ইলিয়ানা মাইকেল ডলানকে বিয়ে করেছেন গত মে মাসের ১৩ তারিখ। অবশ্য কিছুদিন আগেই একজন রহস্যময় একজন পুরুষের সঙ্গে অভিনেত্রীর ছবি দেখে সবাই অবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু অভিনেত্রী সেই পুরুষটির পরিচয় দেন নি তখন। এবার সন্তান জন্মের খবর দেওয়ার পাশাপাশি বাচ্চার বাবার সঙ্গেও পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী। গত ১৩ মে মাইকেল ডলানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ইলিয়ানা। প্রতিবেদন অনুযায়ী, ইলিয়ানা জমকালো অনুষ্ঠানের মাধ্যমেই খ্রিস্টান মতে বিয়ে করেন। সাদা ব্রাইডাল পোশাকে সেজে উঠেছিলেন তিনি। তবে স্বামী বা বিয়ের বিষয়ে বিস্তারিত কিছুই জানান নি অভিনেত্রী।

ইলিয়ানা ডি’ক্রুজ এই বছরের এপ্রিলে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁর গর্ভাবস্থার কথা ঘোষণা করেন। শনিবার, অভিনেতা তার নবজাতক পুত্র, কোয়া ফিনিক্স ডলানের প্রথম ছবি শেয়ার করে অনুরাগীদের সুখবর দিয়েছেন তিনি। Bump.com-এর মতে, Koa মানে ‘যোদ্ধা’ বা ‘বীর’। ঘুমিয়ে থাকা শিশুর সাদা-কালো ছবি শেয়ার করে ইলিয়ানা ক্যাপশনে লিখেছেন, “আমাদের প্রিয় ছেলেকে পৃথিবীতে স্বাগত জানাতে আমরা কতটা খুশি তা কোনো শব্দই ব্যাখ্যা করতে পারে না (হার্ট ইমোজি)। হৃদয় পূর্ণ। “

ইলিয়ানার সন্তানের খবরে প্রতিক্রিয়া জানিয়ে গায়িকা সোফি চৌধুরী লিখেছেন, “ওমজি (ওহ মাই গড) অভিনন্দন ইলিয়ানা! আপনাদের জন্য অনেক খুশি (হার্ট ইমোজি)। ঈশ্বর আপনার লিল (ছোট) ছেলেকে আশীর্বাদ করুন।” অভিনেত্রী নার্গিস ফাখরি মন্তব্য করেছেন, “লিও ছেলে… ওমজি অভিনন্দন!!!!!! ঈশ্বর আশীর্বাদ করুন!!!” অভিনেতা অর্জুন কাপুর, আথিয়া শেঠি এবং হুমা কুরেশি-সহ একাধিক বলিউড তারকারা অভিনন্দন জানিয়েছেন। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে