‘আমি বুড়ো হয়ে গেছি’, ‘ওয়েলকাম ৩’-এ ডাক না পাওয়ায় আক্ষেপ নানার

আমি এর অংশ নই, হয়তো তারা মনে করে, আমি পুরোনো হয়ে গিয়েছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার রিলিজ হল বিবেক অগ্নিহোত্রীর বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর ট্রেলার। ছবিতে ফুটে উঠবে, করোনার সময়ে টিকা তৈরি করা নিয়ে বিদেশী এবং ভারতীয় বিজ্ঞানীদের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে ছবি। ‘দ্য কাশ্মীর ফাইলস’-কে ছবি টেক্কা দিতে পারবে কিনা, তাই এবার দেখার পালা। যাই হোক, ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, বলিউডের প্রবীণ অভিনেতা নানা পাটেকর এবং বিবেক অগ্নিহোত্রী পত্নী পল্লবী যোশী। এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেখা মিলল প্রবীণ তারকা নানা পাটেকর কে, একসময় বলিউডে দাপিয়ে বেরিয়েছেন তিনি। কিন্তু বহুদিন ধরেই অভিনয় থেকে মুখ ফিরিয়েছেন অভিনেতা। তবে কী, বয়স বাড়ছে বলেই তাঁর কদর ফুরিয়েছে ইন্ডাস্ট্রি থেকে? এদিকে কিছুদিন আগেই অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর প্রোমো লঞ্চ হয়েছে। কিন্তু সেখানেও দেখা মিলল না নানা পাটেকরের।

কিন্তু ‘welcome’-সিরিজের প্রথম সংস্করণে অনীল কাপুর এবং নানা পাটেকরের জুটি ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল দর্শক মহলে। এমনকি ওয়েলকাম 2-তেও দেখা মিলেছিল নানা পাটেকরের, কিন্তু ওয়েলকাম 3-তে তাঁর দেখা মিলল না কেন? তবে নানা পাটেকরের বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্ত ভারতে #MeToo আন্দোলনের সময় যৌন হয়রানির অভিযোগ এনেছেন, এরপরেই ইন্ডাস্ট্রি থেকে অভিনেত্রী কে সরিয়ে দেওয়া হয়।

The Vaccine War-এর ট্রেলার উন্মোচনের সময়, একটি সাংবাদিক সাক্ষাৎকারে নানা পাটেকরকে যখন চলচ্চিত্রে ফিরে আসার বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি প্রতিক্রিয়ায় বলেন, “ইন্ডাস্ট্রি আমার জন্য কখনই বন্ধ ছিল না। শিল্প আপনার জন্য তাঁর দরজা বন্ধ করে না। আপনি যদি ভাল কাজ করতে চান তবে তাঁরা আপনার কাছে আসবে এবং আপনাকে জিজ্ঞাসা করবে।” ওয়েলকাম টু দ্য জঙ্গল-এর অংশ না হওয়ার বিষয়ে, অভিনেতা বলেন, “আমি এর অংশ নই, হয়তো তারা মনে করে, আমি পুরোনো হয়ে গিয়েছি। হয়তো বিবেক অগ্নিহোত্রী মনে করেন নি, আমি এত বুড়ো হয়ে গিয়েছি, তাই তিনি আমাকে তাঁর ছবিতে কাস্ট করেছেন।”

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?