‘এখন তো পয়সা দিয়েছি, আমার ‘ব্লু টিক’ ফিরিয়ে দাও’: অমিতাভ বচ্চন

টি ৪৬২৩ ও টুইটার মালিক ভাই? এখন আমি টাকা দিয়েছি, তাও আমার নীল চিহ্নটাকে দেখতে পাচ্ছি না। ভাই এটা ফিরিয়ে দিন, যাতে মানুষ জানতে পারে আমিই আসল অমিতাভ বচ্চন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টুইটারের সিইও ইলন মাস্ক ১১ এপ্রিল ঘোষণা করেছিলেন যে, টুইটার ব্যবহারকারীরা ২০ এপ্রিল থেকে ‘ব্লু টিক’ হারাবেন। নীতি মেনে আজই তা কার্যকর হয়েছে। ইতিমধ্যেই শাহরুখ থেকে অমিতাভ বচ্চন, মাম্মুটি, রজনীকান্ত, রাম চরণ, সবার নামের পাশ থেকেই উঠে গিয়েছে ‘ব্লু টিক’। তবে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। মাঝে মধ্যেই নিজের ব্যক্তিগত জীবনের নানা খোশ খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা। এদিন টুইটারে ‘ব্লু টিক’-সরিয়ে নেওয়ার বিষয়ে মজার প্রক্রিয়া দিলেন অভিনেতা।

অমিতাভ বচ্চন টুইটারে গিয়ে লিখেছেন, “টি ৪৬২৩ ও টুইটার মালিক ভাই? এখন আমি টাকা দিয়েছি, তাও আমার নীল চিহ্নটাকে দেখতে পাচ্ছি না। ভাই এটা ফিরিয়ে দিন, যাতে মানুষ জানতে পারে আমিই আসল অমিতাভ বচ্চন। আমি হাত গুটিয়ে নিচ্ছি। এখন কি পায়ে পড়ব তোমার, হাঁটু ভাঁজ করব?”

বৃহস্পতিবার, টুইটার সমস্ত অ্যাকাউন্ট থেকে যাচাইকৃত ‘ব্লু টিক’ গুলি সরিয়ে দিয়েছে। সেই কারণে বেশকিছু অভিনেতা প্রতিক্রিয়াও জানিয়েছেন। শাহরুখ খান, সালমান খান, রণবীর সিং এবং আলিয়া ভাট সহ আরও অনেক বলিউড তারকা তাদের টুইটার অ্যাকাউন্ট নীল টিক হারিয়েছেন। গত মাসেই হায়দ্রাবাদে প্রজেক্ট কে-এর শুটিংয়ের সময় গুরুতর আঘাত পেয়েছিলেন অভিনেতা। এই মুহূর্তে তিনি ভালো আছেন। তিনি জানিয়ে ছিলেন যে, শুটিংয়ের সময় তাঁর পাঁজরের কার্টিলেজ ভেঙেছিলেন। নাগ অশ্বিন দ্বারা পরিচালিত, প্রজেক্ট কে একটি দ্বিভাষিক চলচ্চিত্র যা একই সঙ্গে দুটি ভাষায় – হিন্দি এবং তেলেগু-বিভিন্ন স্থানে শ্যুট করা হয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও প্রভাস। এছাড়াও, অমিতাভকে রিভু দাশগুপ্তের পরবর্তী ছবি সেকশন 84-এ দেখা যাবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের