৮ বছর পর অভিনয়ে ফিরবেন ইমরান, তাও ১ টি শর্তে

তবে এবার বোধহয় অপেক্ষার অবসান ঘটতে চলেছে, মনে হচ্ছে বলিউডে ফের কামব্যাক করতে চলেছেন ইমরান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০৮ সালে রোমান্টিক কমেডি ‘জানে তু ইয়া জানে না’-দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন আমির খানের ভাগ্নে ইমরান খান। আব্বাস টায়রেওয়ালা পরিচালিত ছবিটি দর্শক এবং সমালোচকদের দ্বারা ব্যপক প্রশংসিত হয়ে ছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। প্রথমদিকে একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্রে তিনি অভিনয় করলেও পরের দিকে তাঁর একাধিক চলচ্চিত্র ফ্লপের সম্মুখীন হয়। ২০১৫ সালে নিখিল আডবাণীর কাট্টি বাট্টি- তে অভিনয়ের পর তিনি কেরিয়ার থেকে ছুটি নেন। এরপর দীর্ঘ সময়ে লাইমলাইটে দেখা যায়নি অভিনেতাকে। তবে এবার বোধহয় অপেক্ষার অবসান ঘটতে চলেছে, মনে হচ্ছে বলিউডে ফের কামব্যাক করতে চলেছেন ইমরান। সম্প্রতি ইমরানের এমনই একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। আসলে অভিনয়ে ফেরার জন্য কিছু শর্ত রেখেছেন অভিনেতা। কী সেগুলি?

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রবীণ অভিনেত্রী জিনাত আমানের একটি পোস্টে একজন ভক্ত ইমরানকে চলচ্চিত্রে ফিরে আসার জন্য অনুরোধ করেছিলেন। ওই ব্যক্তি লিখেছেন, “জিনাত জিও অভিনয়ে প্রত্যাবর্তন করে ফেলল, আমার ইমরান খান কখন অভিনয়ে আসবেন?” ইমরান নিজেই এই মন্তব্যটি লক্ষ্য করে উত্তর বলেছেন যে, তাঁর অনুরোধটি রাখার জন্যে একটি শর্ত রয়েছে। তিনি বললেন, “চলো অদিতি, ইন্টারনেটে ছেড়ে দিক… ১ মিলিয়ন লাইক পড়লেই আমি আপনাদের ইচ্ছে পূরণ করব।” 

ইমরানের এই পোস্টটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এবং ভক্তরা অবিলম্বে পোস্টের নীচে একের পর এক মন্তব্যের ঝড় তুলে ইমরানকে ফিরে আসার জন্য দাবি করেছেন। একজন ভক্ত বলেছেন, “আমরা সবাই এখানে একটি কারণে একত্রিত হয়েছি।” একজন ব্যক্তি অনুরোধ করেছিলেন, “ইমরানখান আপনি আমার প্রিয় অভিনেতা, দয়া করে প্রত্যাবর্তন করুন।” ইমরান সুপারস্টার আমির খানের ভাগ্নে , যিনি তার প্রথম ছবিও প্রযোজনা করেছিলেন। জেনেলিয়া ডি’সুজার সঙ্গে তাঁর রসায়ন এবং চকোলেট বয় ব্যক্তিত্বের জন্যে এখনো তিনি প্রশংসিত ভক্তদের কাছে। তাঁর ব্লকবাস্টার চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে, সোনম কাপুরের সঙ্গে’ আই হেট লাভ স্টোরিজ’, ক্যাটরিনা কাইফের সঙ্গে’ মেরে ব্রাদার কি দুলহান’ এবং ২০১২ সালে কারিনা কাপুর খানের বিপরীতে ‘এক মে অর এক তু’।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে