১৫ বছরেই কোটি টাকার বাংলোর মালিক রুহানিকা, নেটপাড়ায় কটাক্ষের ঝড়

নেটিজেনরা শিশুশ্রমের জন্য রুহানিকার বাবা-মাকে তীব্র নিন্দা করেছেন এবং তাঁদেরকে খুব খারাপভাবে সমালোচনা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দি হোক বা বাংলা বা অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি, সিনেমা হোক বা সিরিয়াল, সব কিছুতেই নায়ক-নায়িকার পাশাপাশি বিনোদন ক্ষেত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশু তারকারা। যে কোনও সিনেমা বা সিরিয়ালের দর্শকদের অন্যতম আকর্ষণ হয়ে থাকে শিশুশিল্পীদের অভিনয়। বর্তমানে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি একেবারে দাপিয়ে বেড়াচ্ছে এইসকল শিশুশিল্পীরা। তাঁদের মধ্যে কেউ কেউ বড় হয়ে নায়িকাও হয়ে যান। বলিউড বা টলিউড মহলে এরকম উদাহরণ ভুরি ভুরি। মনে আছে, স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে হ্যায় মোহাব্বতে’-এর ছোট্ট রুহিকে।  রুহি এখন অনেকটাই বড়, ১৫ বছরে পদার্পণ করেছে সে। হ্যাঁ, রুহানিকা ধাওয়ান। ছোটবেলার মিষ্টি রুহি আজও দেখতে একইরকম সুন্দরী। ফিগার, স্টাইল স্টেটমেন্টের দিক দিয়ে সুন্দরী অভিনেত্রীদেরও পেছনে ফেলে দিতে পারেন তিনি। যাই হোক, সম্প্রতি একটি কোটি টাকার বাংলো কিনলেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে তাঁর এই সফলতা দেখে চোখ কপালে উঠেছে সকলের।

এদিন তিনি এই সুখবরটি তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। নতুন বছরের প্রথম দিনেই রুহানিকা নিজের ইনস্টাগ্রামে তাঁর নতুন বাড়ির দুটি অত্যাশ্চর্য ছবি শেয়ার করে নিয়েছেন। যেখানে দেখা গিয়েছে, রুহানিকা তাঁর নতুন বাড়ির চাবি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তিনি জানিয়েছেন, ‘অবশেষে আমার স্বপ্নের বাড়ি কিনতে পেরেছি৷’ একটি ছবিতে নতুন বাড়ির প্রবেশদ্বারে বাবার সঙ্গে রুহানিকাকে পোজ দিতেও দেখা গিয়েছে। তিনি লিখেছেন, “আমি আপনাদের সবার সঙ্গে আমার জীবনের খুশির খবরটি শেয়ার করার জন্য অপেক্ষা করতে পারিনি। আমার বাবা-মা এবং আমি যে সুযোগ পেয়েছি তার জন্য আমি তাঁদের উপর অত্যন্ত কৃতজ্ঞ। যারা আমাকে এই স্বপ্ন অর্জনে সাহায্য করেছে। আমার মা অনেক কষ্টে আমাকে বড় করেছে।’

তবে রুহানিকার এহেন সাফল্যে তাঁর ভক্তরা যেমন খুশি হয়েছেন, তেমনি ট্রোলারদের ট্রোল থেকেও মুক্তি পায়নি রুহানিকা। নেটিজেনরা শিশুশ্রমের জন্য রুহানিকার বাবা-মাকে তীব্র নিন্দা করেছেন এবং তাঁদেরকে খুব খারাপভাবে সমালোচনা করেছেন। নেটিজেনদের দাবি, নিজেদের আনন্দের জন্যে মেয়ের পড়াশুনার বয়সেই তাঁকে কাজে নামিয়েছে অভিনেত্রীর বাবা-মা। ২০১২ সালে মিসেস কৌশিক কি পাঁচ বহু এবং ইয়ে হ্যায় মোহাব্বতে-এর মাধ্যমে রুহানিকা টেলিভিশনে আত্মপ্রকাশ করেছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের