কাজে পৌঁছানোর তাড়া, অগত্যা হেলমেট ছাড়াই ভক্তের বাইকে চেপে বসলেন অমিতাভ

এমনই একটা ঘটনা ঘটিয়ে ফেললেন বিগ বি। মুম্বই রাস্তায় এমনিতেই যানজটে পরিপূর্ণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের জীবন যেন গতে বাঁধা। ভক্তদের কাছ পর্যন্ত পৌঁছতে তাঁরা যেমন হাঁসফাঁস করে, তেমনি ভক্তরাও তারকাদের কাছে পৌঁছতে প্রতি মুহূর্তে অপেক্ষা করেন। তবে মাঝে মধ্যে ভক্তদের মাত্রাতিরিক্ত অত্যাচারে অতিষ্ঠ হয়ে যান তারকারা। বডিগার্ড ছাড়া তাঁদের রাস্তায় বেরোনো খুবই চাপের বিষয়। এদিকে মাঝে মধ্যেই ভক্তদের সঙ্গে প্রিয় তারকাদের সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তেমনি সম্প্রতি এক অদ্ভূত ঘটনা ঘটালেন মেগাস্টার অমিতাভ বচ্চন। গত ২ মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন, ‘প্রজেক্ট কে’- ছবিতে অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে বুকের পাঁজরে আঘাত পেয়েছিলেন অভিনেতা, এরপর বহুদিন তিনি বিশ্রামে ছিলেন। দিন কয়েক আগেই কাজে ফিরেছেন।

৮০ বছর বয়সী অভিনেতা, দিব্য হেসে খেলে অভিনয় চালিয়ে যাচ্ছেন। শরীরে কোনও বয়স্কের আলিস্যি নেই। অভিনেতার স্বভাবগত বৈশিষ্ট্যর মধ্যে অন্যতম সময়ানুবর্তিতা। তিনি যে কোনও জায়গাতেই দেরি হওয়া একেবারে পছন্দ করেন না এবং সর্বদা গন্তব্যে সময়মতো পৌঁছতে ভালবাসেন। সম্প্রতি, এমনই একটা ঘটনা ঘটিয়ে ফেললেন বিগ বি। মুম্বই রাস্তায় এমনিতেই যানজটে পরিপূর্ণ। এদিন রাস্তায় বেরিয়ে যানজটে আটকে পড়েছিলেন বলিউড সুপারস্টার। অথচ সময় পেরিয়ে যাচ্ছিল। নির্দিষ্ট সময়ে শ্যুট লোকেশনে পৌঁছতে হত।

তখনই অভিনেতা তাঁর একজন ভক্তের সাহায্য নিয়ে নিলেন। ট্রাফিককে হারাতে এবং সময় মতো কাজের জায়গায় পৌঁছানোর জন্য তাঁর বাইকে চড়ে বসলেন। পরে অমিতাভ বচ্চন একটি পোস্টের মাধ্যমে তাঁকে ধন্যবাদ জানাতেও ভুললেন না। অমিতাভ বচ্চন বর্তমানে প্রজেক্ট কে-এর শুটিংয়ে ব্যস্ত। ইনস্টাগ্রামে নিয়ে, বিগ বি একটি ছবি পোস্ট করেছেন। যাতে তাঁকে একটি বাইকে বসে থাকা ফ্যানের সঙ্গে চলতে দেখা যায়। তাঁর পরণে ছিল একটি কালো টি-শার্ট, নীল ট্রাউজার, বাদামী ব্লেজার এবং সাদা স্নিকার্স। তবে তাঁর মাথায় কোনও হেলমেট ছিল না। ছবিটি শেয়ার করে অমিতাভ ক্যাপশনে লিখেছেন, “ধন্যবাদ রাইডের জন্য বন্ধু, আপনাকে চিনি না, আপনি আমাকে সময়মতো কাজের জায়গায় পৌঁছে দিয়ে অনেক উপকার করলেন।” অভিনেতা আরও বলেন, “এখন সাবধানতা, যত্ন, সর্বোপরি নিয়ন্ত্রক জীবন সবার। অনেক সময় গাড়িটি নিয়ে কাজ করার ইচ্ছা জাগে। ড্রাইভ একটি উদ্বেগের বিষয়। কিন্তু হেলমেট, ট্রাফিক সিগন্যাল মেনে চলা সবার দরকার।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের