‘দ্য কাশ্মীর ফাইলস’কে নাম না করে বিদ্রুপপূর্ণ পোস্ট স্বরার, মিলল জবাব

'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে নাম না করেই পরিচালককে খোঁচা স্বরা ভাস্করের। স্বরার এই টুইটকে ঘিরে এরপরেই শুরু হয় সমালোচনার ঝড়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে নাম না করেই পরিচালককে খোঁচা স্বরা ভাস্করের। সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবি বেশ সাড়া ফেলে দিয়েছে। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবি দেখে সবাই মুগ্ধ। বক্সঅফিসে জমিয়ে ব্যবসা করছে এই ছবি। ছবির প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী। কিন্তু এসব কিছুর দিকে দৃকপাত না করে ছবির টিমকে রীতিমত খোঁচা দিয়ে টুইট করলেন স্বরা। সেই টুইটে তিনি লিখেছেন ”তুমি যদি তোমার সাকসেসের জন্য কারোর অভিবাদন চাও তাহলে গত পাঁচ বছর ধরে তাঁদের মাথায় তোমার বিষ্ঠা বর্জন করার দরকার নেই।” স্বরার এই টুইটকে ঘিরে এরপরেই শুরু হয় সমালোচনার ঝড়।

সোশ্যাল মিডিয়ায় রীতিমত ট্রোলড হন স্বরা। নাম না করে বললেও সকলেই বুঝতে পারেন যে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতিকে নিয়েই বাঁকা মন্তব্য করেছেন অভিনেত্রী। এর জেরে অনেকেই মন্তব্য করে সেই পোস্টে লিখেছেন হাতে কাজ না থাকায় এইভাবেই খবরের শিরোনামে থাকার প্রচেস্টা স্বরার। কেউ আবার বলছেন অন্যের কাজের সফলতা মানতে পারেন না স্বরা। তাই তার এমন মন্তব্য।

গত শুক্রবার মুক্তির পর বেশ জমিয়ে ব্যবসা করছে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। ইতিমধ্যেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে পুলিশকর্মীদের ও অসমে সরকারি কর্মীদের ছুটির ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয় ছবিটির জন্য কর মকুব করা হয়েছে।  সবথেকে বড় বিষয় যা তা হল খোদ প্রধানমন্ত্রী এই ছবির প্রশংসা করেছেন। দেখা করে অভিবাদন জানিয়েছেন ছবির প্রযোজক ও পরিচালককে।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ