মাত্র দু-মাসেই কপাল পুড়ল ‘বালিঝড়’-এর, প্রকাশ্যে এল ‘ঠাকুর রামপ্রসাদ’-এর দিনক্ষণ

মনে করা হচ্ছে গুড্ডি শেষ হয়ে গেলে সেই স্লটেই স্থান হবে বালিঝড়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝোড়ো হাওয়ার মতো উড়ে গেল ‘বালিঝড়’। কিছুদিন ধরেই গুঞ্জন খুব শীঘ্রই শুরু হবে সব্যসাচী চৌধুরীর ‘ঠাকুর রামপ্রসাদ’। যার প্রোমো চলছিল দীর্ঘ ৩ মাস ধরে। কিন্তু কবে শুরু হবে ধারাবাহিক, তার কোনও ইয়ত্তা ছিলনা। চ্যানেল কর্তৃপক্ষও কিছু বলছিল না। এদিকে ঐন্দ্রিলা মৃত্যুর পর সব্যসাচী কতটা অভিনয়ে জোর পেলেন সেটাই দেখার প্রতীক্ষায় রয়েছেন দর্শক। আর নতুন ধারাবাহিক মানেই স্লট ছাড়তে হবে পুরোনো ধারাবাহিককে তাই এখন ট্রেন্ডিং। তবে এবার সেই তালিকায় মাত্র দু-মাস ধরে শুরু হওয়া ‘বালিঝড়’। না শেষ হচ্ছে না, প্রাইম স্লট ছাড়তে হচ্ছে তাকে। এদিকে মিঠাইয়ের কাছেও একেবারে হেরে ভূত বালিঝড়। তাই অগত্যা ঠাকুর রামপ্রসাদ-এর জন্যে ছেড়ে দিতে হল বালিঝড়ের স্লট। আসলে কথায় আছে, কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ!

সব্যসাচী চৌধুরীর কামব্যাক মেগা ‘রামপ্রসাদ’ শুরু হচ্ছে আগামী ১৭ই এপ্রিল থেকে সন্ধ্যা ৬টায়। আর স্লটে নতুন মুখ দেখে কপাল চাপড়াচ্ছেন ঝোড়া-স্রোত-মহার্ঘ্যর ভক্তরা। হ্যাঁ, মাত্র দু-মাস যেতে না যেতেই কপাল পুড়ল স্টার জলসার ‘বালিঝড়’-এর। ‘খড়কুটো’র মতো হিট মেগার পর ফের একসঙ্গে তৃণা-কৌশিককে দেখিয়ে দর্শকদের আকর্ষণ বাড়াতে চেয়েছিলেন চিত্রনাট্যকর লীনা। কিন্তু শুরু থেকেই প্রতিপক্ষ ‘মিঠাই’-এর কাছে হেরে ভূত ‘বালিঝড়’। ৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এই মেগার সম্প্রচার। শুক্রবার স্টার জলসার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে আগামী ১৭ এপ্রিল থেকে বালিঝড়ের স্থান নিচ্ছে ‘রামপ্রসাদ’।

তবে কেউ কেউ রেগে গেলেও অনেকেই খুশি এই স্লট বদলের জন্যে। এক জনৈক লেখেন, ‘দু-বছরের পুরোনো সিরিয়াল হয়েও পরকীয়ার ঝড়কে ঝাঁটা মেরে তাড়ালো মিঠাই’। অপর একজন লেখেন, ‘আগেই জানতাম, বালিঝড়কে মিঠাইয়ের বিপরীতে দেওয়াটাই ভুল ছিল।’ পিরিয়ড ড্রামা ‘রামপ্রসাদ’-এ নাম ভূমিকায় রয়েছেন সব্যসাচী। যিনি একসময় সাধক বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচীর অভিনয় করে তাক লাগিয়ে ছিলেন। সিরিয়ালে রামপ্রসাদের স্ত্রী সর্বাণীর চরিত্রে থাকছেন অভিনেত্রী সুস্মিলি আচার্য্য মানে সবার প্রিয় ‘সৌদামিনী’। অন্যদিকে মা কালীর ভূমিকায় থাকছেন পায়েল দে। ওদিকে ‘রামপ্রসাদ’ শুরু হলে ‘বালিঝড়’-এর ভবিষ্যত কী? চ্যানেলের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ‘বালিঝড়’-এর নতুন স্লট ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে, গুড্ডি শেষ হয়ে গেলে সেই স্লটেই স্থান হবে বালিঝড়ের। 

 

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…