চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথম সপ্তাহেই মানালিদের বাজিমাত, শীর্ষস্থান কার দখলে?

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার, মানেই টিআরপি বার। তবে গত কয়েক সপ্তাহ ধরেই একঘেয়ে টিআরপির সুর। তবে প্রতিবারই যে, একই রকম রেজাল্ট আসবে তা কিন্তু একেবারেই নয়। তবে এ সপ্তাহের টিআরপি একেবারেই বোরিং নয়, আছে টাটকা তাজা টিআরপির মেজাজ। কারণ নতুন গত সপ্তাহেই ঢুকেছে নতুন ধারাবাহিক, মানালির ‘কার কাছে কই মনের কথা’। আর শুরুতেই একেবারে বাজিমাত।ঢুকে পড়েছে টিআরপির সেরা দেশে। প্রথম থেকেই এই মেগা নিয়েই দর্শকদের উত্তেজনা ছিল চরমে। সঙ্গে ট্রোলও কিছু কম হচ্ছিলো না। তবে কত নম্বরে স্থান হল এই মেগার? জানাবো, তবে আগে দেখে নেওয়া যাক সেরা পাঁচে কারা কারা আছেন। বরাবরের মতো এবারেও বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া। তার পেছনেই জগদ্ধাত্রী। তিন নম্বরে ফুলকি। চারে রাঙা বউ। পাঁচে নিম ফুলের মধু। চোট পেয়েও শ্যুট চালিয়ে যাচ্ছেন রুবেল। তবে চমক সন্ধ্যাতারার। প্রথম এল সেরা দশে।

দেখে নিন সেরা দশ টিআরপি তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.০) (স্টার জলসা)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৭) (জি বাংলা)

তৃতীয়-ফুলকি (৮.৫) (জি বাংলা)

চতুর্থ- রাঙা বউ (৭.৯)(জি বাংলা)

পঞ্চম- নিম ফুলের মধু (৭.৭)(জি বাংলা)

ষষ্ঠ- বাংলা মিডিয়াম (৬.৯)(স্টার জলসা)

সপ্তম- হরগৌরী পাইস হোটেল (৬.৬)(স্টার জলসা)

অষ্টম- সন্ধ্যাতারা (৬.১)(স্টার জলসা)

নবম- খেলনা বাড়ি (৬.০)(জি বাংলা)

দশম- এক্কা দোক্কা (৫.৭)(স্টার জলসা)

অন্য দিকে, সেরা দশে না থাকলেও নম্বর বেড়েছে কার কাছে কই মনের কথার। ছিটকে গেল পঞ্চমীর।

Published by:

Share Link:

More Releted News:

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ