আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফিটনেসহীন গাড়িকে অ্যাম্বুলেন্স বানিয়ে উদ্বোধন হিরো আলমের

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের আলোচিত-সমালোচিত গায়ক আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তবে তাঁকে শুধু গায়ক বললে ভুল হবে, অভিনেতা, জনপ্রিয় ইউটিউবারও বটে। তবে এখন তাঁর নামের ট্যাগ যোগ হয়েছে সমাজকর্মীও। একাধিকবার নির্বাচনে দাঁড়িয়েও জয়ী হতে পারেননি তিনি, জড়িয়েছেন একাধিক বিতর্কেও। ঢাকা-১৭ এবং বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হন হিরো আলম। তাঁর গানের মতো নির্বাচনে দাঁড়ানো নিয়েও কম জলঘোলা হয়নি। তাঁকে অশিক্ষিত বলে বিরোধী দলের কাছ থেকে কম অপমানিতও হতে হয়নি। কিন্তু হাল ছাড়েন নি, সমাজকর্মী হিসেবে যেন নিজের দায়িত্ব আরও বাড়িয়ে চলেছেন হিরো আলম। তাঁকে নিয়ে যতই হাসি ঠাট্টা, মজা করা হোক না কেন, তিনি সত্যিই মানুষের জন্যে অনেক কিছু করছেন।

যেমন, এবার তিনি উপহার হিসেবে পাওয়া তাঁর নিজের গাড়িকে অ্যাম্বুলেন্স বানিয়ে উদ্বোধন করলেন। গত ৩১ জানুয়ারি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের শিক্ষক এম মখলিছুর রহমান নিজের ব্যবহৃত নোয়া মাইক্রোবাসটি হিরো আলমকে উপহার দেন। তিনি এবার গাড়িটিই দরিদ্র মানুষের কাজে ব্যবহৃত হবে। কিন্তু এক্ষেত্রেও তাঁকে কিছু আইনী কোপে পড়তে হয়েছে। কারণ তাঁর গাড়িটি ১৯৯৮ মডেলের, গাড়িটির ফিটনেস সনদের মেয়াদ শেষ হয়েছে ২০১৩ সালের ১৫ জুলাই। এমনকী ২০১৩ সালের ১৮ মার্চের পর থেকে ওই গাড়ির বকেয়াও রয়েছে। বর্তমানে গাড়িটি থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পাওনা প্রায় পাঁচ লাখ টাকা। তারপরেও কোনও অনুমতি ছাড়া মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করলেন হিরো আলম।

বাংলাদেশ সংবাদমাধ্যম অনুযায়ী, গতকাল বিকেলে বগুড়ার এরুলিয়া এলাকায় ফিতা কেটে অ্যাম্বুলেন্স–সেবা কার্যক্রমের উদ্বোধন করেন হিরো আলম। তখনই তিনি ঘোষণা করেন, তাঁর অ্যাম্বুলেন্সটি নির্দিষ্ট জায়গায় দরিদ্র রোগী পরিবহনে নিয়োজিত থাকবে। তবে বকেয়া ও অনুমতির বিষয়ে হিরো আলম বলেন, আরও দুটি অ্যাম্বুলেন্স পাওয়ার কথা আছে তাঁর। সব কটি পেয়ে গেলে সব বকেয়া পরিশোধ করে দেবেন তিনি। এছাড়াও তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্সচালকের বেতন-ভাতা ও জ্বালানি খরচের জন্য সামর্থ্যবান রোগীদের কাছ থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা হারে ভাড়া নেবেন। তবে সামর্থ্যহীন এমন দরিদ্র রোগীদের অ্যাম্বুলেন্সের ভাড়া লাগবে না। 

Published by:

Share Link:

More Releted News:

নেদারল্যান্ডসের রাস্তায় ভক্তের গাড়িতে বাজছে সোনুর গান, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

তৃতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন রাখী সাওয়ান্ত! জানেন কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী?

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ