ইরান-ইজরায়েলের যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য, অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে গায়ক অভিজিতের ছেলে

অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে আছেন টলি-বলিউড-সহ দক্ষিণ ভারতীয় একাধিক তারকা। আটকে রয়েছেন জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্যের ছেলে জয় ভট্টাচার্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় চারদিন ধরে চলছে ইরান-ইজরায়েল-আমেরিকা র যুদ্ধ। যাতে রীতিমতো কাঁপছে মধ্যপ্রাচ্যে। যুদ্ধের কবলে সংযুক্ত আরব আমিরাত, ইরাক, তুরস্ক, সৌদি আরব, দোহা, কাতার-সহ পশ্চিম এশিয়ার একাধিক দেশ। এখন ইজরায়েল-ইরানের সংঘাতে যোগ দিয়েছে আমেরিকা। আর এই হামলার ভয়ে নিরাপত্তার স্বার্থে বন্ধ হয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক বিমানবন্দর। বাতিল বহু বিমান। তাতেই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আটকে পড়েছেন বহু ভারতীয়। অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে আছেন টলি-বলিউড-সহ দক্ষিণ ভারতীয় একাধিক তারকা। যদিও ইতিমধ্যেই দুবাই থেকে দেশে ফিরে এসেছেন বলিউড নায়িকা এশা গুপ্তা, সোনাল চৌহান। কিন্তু এখনও দুবাইয়ে আটকে রয়েছেন জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্যের ছেলে জয় ভট্টাচার্য।

গায়ক ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি জানিয়েছেন। এবং তাঁর ছেলেকে সাহায্য ও ভারতে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করেছেন। অভিজিৎ পোস্টে লিখেছেন, ‘আমার ছেলে জয় ভট্টাচার্য বর্তমানে দুবাইতে আটকে। একজন বাবা হিসেবে, খবরটি পাওয়ার পর থেকেই আমি এবং আমার পরিবারের ঘুম উড়ে গিয়েছে। আমি ভারত সরকার এবং বিদেশ মন্ত্রকের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, দয়া করে তাঁরা আমার পরিস্থিতির বিষয়টি দেখুক এবং যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেকে ভারতে নিরাপদে ফিরিয়ে আনার জন্যে সাহায্য করুন।’ তিনি আরও লিখেছেন, ‘আমরা আপনার জরুরি সহায়তা এবং হস্তক্ষেপ আশা করছি। দয়া করে তাঁকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সাহায্য করুন।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকেই অভিজিতের ছেলের জন্যে প্রার্থনা করছেন। অনেক নেটিজেন মন্তব্য করেছেন যে, অভিজিৎ চিন্তা করবেন না, কারণ দুবাইতে সবকিছু ঠিক আছে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘আমার দেশে সবকিছু ঠিক আছে। সঙ্গে ভাল আতিথেয়তা এবং বিনামূল্যে হোটেলে থাকার ব্যবস্থা করা হবে, অন্যথায় তিনি গাড়িতে করে ওমান যেতে পারেন। আতঙ্কিত হওয়ার দরকার নেই।’ গতকাল অভিনেত্রী এশা গুপ্তা এবং সোনাল চৌহান সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ফিরেছেন। দুজনেই ইরান-ইজরায়েলের যুদ্ধের কারণে সেখান আটকে পড়েছিলেন। তবে মঙ্গলবার, উভয় অভিনেত্রীই ইনস্টাগ্রামে ভক্তদের জানিয়েছেন, তারা নিরাপদে আছেন এবং ভারতে ফিরে এসেছেন।

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জের, মর্মান্তিক পরিণতি তরুণীর!

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

দুবাইয়ে ঘুরতে গেলেই মিলবে ৭৫ হাজার টাকা, পর্যটক টানতে মাস্টারস্ট্রোক

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’