‘সঙ্গম’ বিতর্কে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে ইউটিউবে নতুন শো শুরু করলেন রণবীর এলাহাবাদিয়া

দীর্ঘদিন বিতর্ক চলার পর অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ দেখালেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। টানা দু'মাস পর তাঁর ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও প্রকাশ করলেন রণবীর, এবং নতুন শো শুরুর ইঙ্গিত দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন বিতর্ক চলার পর অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ দেখালেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। টানা দু’মাস পর তাঁর ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও প্রকাশ করলেন রণবীর, এবং নতুন শো শুরুর ইঙ্গিত দিলেন। ভিডিওটি শেয়ার করে তিনি সকলকে ধন্যবাদ জানালেন এবং যাঁদের হতাশ করেছেন তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিলেন। সঙ্গে প্রতিশ্রুতি দিলেন, ফের তাঁর নতুন শুরু। এবং এবার থেকে তিনি কন্টেন্ট তৈরি করার বিষয়ে সচেতন থাকবেন।

 

ভিডিওর শুরুতে হাত জোড় করে রণবীর বলেছেন, ‘আমার সকল সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ। আপনাদের ইতিবাচক বার্তাগুলি আমাকে এবং আমার পরিবারকে অনেক সাহায্য করেছে। এই পর্যায়টি খুব কঠিন ছিল। আমি প্রকাশ্যে অনেক হিংসাত্মক হুমকি পেয়েছি। অনলাইনে অনেক ঘৃণার সম্মুখীন হয়েছি। আমাকে নিয়ে অনেক ঘৃণামূলক মন্তব্য করা হয়েছে। এতকিছুর পরেও কিছু বার্তা আমার শক্তি যুগিয়েছে। এমনকী আমাকে নিয়ে বিতর্ক চলাকালীন আমার ৩০০ ক্রু সদস্যের কেউই আমাকে ছেড়ে যায়নি। অনেক তারকার থেকে আমি ফোন পেয়েছি। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি আরও ২০-৩০ বছর কন্টেন্ট তৈরি করব। এবং আমি কন্টেন্ট তৈরির বিষয়ে সচেতন থাকব। আমি কন্টেন্ট তৈরি করতে এবং পডকাস্ট তৈরী করতে ভালোবাসি। আমি এখন দেশের সংস্কৃতির দিকটা বজায় রেখে নতুন কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি। আমার যাত্রাপথে সকলের সমর্থন চাই।’

 

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Allahbadia (@beerbiceps)

ফেব্রুয়ারি মাসের শুরুতে জনপ্রিয় পডকাস্ট শো ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’ বিতর্ক শুরু হয়। তখন সময় রায়না, ইউটিউবার আশীষ চঞ্চলানি, রণবীর এলাহাবাদিয়া এবং ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর সঙ্গে যুক্ত আরও ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগ ছিল, শোয়ের একজন প্রতিযোগীকে অশ্লীল মন্তব্য করেছেন রণবীর এলাহাবাদিয়া। তাঁকে মজার ছলে বলেছিলেন, ‘তুমি কি তোমার বাবা-মাকে সারাজীবন যৌন মিলন করতে দেখতে চাও, নাকি তাঁদের মাঝে একবার যোগ দিয়ে তাঁদের সঙ্গম চিরকালের মতো বন্ধ পরে দেবে?’ এই পর্বের ভিডিওটি ভাইরাল হতেই তীব্র সমালোচনা ও নিন্দার মুখে পড়েন রণবীর এলাহাবাদিয়া। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রণবীরকে কটাক্ষের ধুম ওঠে। একাধিক মামলা দায়ের করা হয়। বাঁচতে তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেও সেখানে থেকেও তাঁকে তিরস্কার করা হয়। গুয়াহাটি থানার বাইরে তাঁকে মারধরের শিকার হতে হয়েছিল। তাঁকে একাধিকবার তলব করেন পুলিশ। এমনকী ইউটিউবারের মায়ের মুম্বই ক্লিনিকেও হুমকিমূলক বার্তা প্রেরণ করা হয়। সঙ্গে রণবীরকে ফোনেও একাধিকার হুমকি দেওয়া হয়। অবশেষে দীর্ঘ বিতর্ক শেষে আবারও নতুনভাবে ইউটিউব পডকাস্ট শো শুরু করলেন রণবীর এলাহাবাদিয়া।

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে