স্ত্রীকে মারধরের অভিযোগে প্রদ্যুম্ন মালুর বিরুদ্ধে FIR-দায়ের

সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, অসীমা তাঁর স্বামী প্রদ্যুমনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন এবং প্রদ্যুমনের বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের করেছেন। 

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ইন্ডিয়ান ম্যাচমেকিং’- অংশগ্রহণকারী প্রদ্যুম্ন মালুর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনলেন তাঁর স্ত্রী অসীমা চৌহান। ২০২০ সালে, প্রদ্যুম্ন নেটফ্লিক্স সিরিজ ‘ইন্ডিয়ান ম্যাচমেকিং’-এ অংশগ্রহণের পরেই জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁকে বিয়ে করার জন্যে প্রায় ১৫০ জন মহিলা অংশগ্রহণ করেছিলেন শোয়ে। কিন্তু শেষমেষ মুম্বই-ভিত্তিক খ্যাতনামা জুয়েলারি ডিজাইনার প্রদ্যুম্ন অসীমাকে যোগ্য সঙ্গিনী হিসেবে বেছে নেন। শোয়ের পরে অনেকদিন ডেটিং করার পরে বিয়ে করেছিলেন। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, অসীমা তাঁর স্বামী প্রদ্যুম্নের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে এফআইআরও দায়ের করেছেন। 

অসীমার আইনজীবী আনমোল বারতারিয়া একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অসীমার এফআইআর দায়ের করা অভিযোগগুলি গুরুতর। গার্হস্থ্য সহিংসতা, ক্রমাগত মানসিক-শারীরিক নির্যাতনের সঙ্গে সম্পর্কিত। বিষয়টি এখন তদন্তের পর্যায়ে রয়েছে এবং পুরোদমে পুলিশ সাহায্য করছে। অসীমা অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার হুঙ্কার দিয়েছেন।”

প্রদ্যুম্ন শো থেকে অসীমাকে নিজের সঙ্গী হিসেবে বেছে নেওয়ার দুই বছর পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের উদয়পুরে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলেন। কিন্তু প্রদ্যুম্ন তাঁর বিরুদ্ধে আনা স্ত্রীর যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘সাম্প্রতিক ঘটনা সম্পর্কে আমি একেবারেই অবহিত নই। আমি এ সম্পর্কে জানতামও না। আমরা আমাদের সমস্যাগুলি বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করেছি। আইনজীবীদের সঙ্গে মীমাংসার আলোচনা করছিলাম।” ম্যাচমেকার সিমা তাপারিয়ার কথায়, এর আগে মডেল রুশালি রাইয়ের সঙ্গে প্রদ্যুম্নের প্রেম ছিল। কিন্তু দুজনের কেউই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। মডেল ও অভিনেত্রী অসীমা ‘এস অফ স্পেস’ এবং ‘এমটিভি লাভ স্কুল’-এর মতো রিয়েলিটি শোতে কাজ করেছেন।

LPG গ্রাহকদের জন্য বড় খবর! এই কাজ না করলেই বিচ্ছন্ন হবে সংযোগ

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা