ইনস্টাগ্রামে পোস্ট দেখেই ‘ফলো’ দুষ্কৃতীদের, রেস্তোরাঁয় ঢুকে ইকুয়েডর সুন্দরীকে খুন

তিনি মৃত্যুর দিন গয়বুরো একটি রেস্তোরাঁয় দুপুরের খাবারের জন্য 'অক্টোপাস সেভিচে' খাওয়ার একটি ছবি পোস্ট করেছিলেন। আর তাঁর সেই পোস্ট দেখেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই খবরে এসেছিল প্রকাশ্যে এসেছিল যে, দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের প্রাক্তন ‘মিস ইকুয়েডর’ (Ecuadorian Beauty Queen) সুন্দরীকে। খোলা রাস্তায় দু’জন সশস্ত্র দুষ্কৃতী তাঁকে গুলি করে ঘটনাস্থল থেকে পালায়। প্রাক্তন মিস ইকুয়েডর ল্যান্ডি প্যারাগা, ২০২২ সালে লস রোস প্রদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নিউইয়র্ক পোস্ট’ জানিয়েছে, গত ২৯ এপ্রিল রবিবার প্রকাশ্যে দিবালোকে দুই সশস্ত্র ব্যক্তি প্রাক্তন ইকুয়েডর সুন্দরীকে গুলি করে। তাঁকে হত্যা করার কারণ হিসেবে জানা গিয়েছে, প্রাক্তন সুন্দরীর সঙ্গে কুখ্যাত গ্যাং বসের সম্পর্ক ছিল। কিন্তু তাঁদের সম্পর্ক তিনি গোপন রাখার চেষ্টা করেছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ড ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়। 

পুলিশের হাতে পৌঁছনো সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ল্যান্ডি প্যারাগা গয়বুরো একটি রেস্তোরাঁয় বসে অপেক্ষা করছিলেন। তখনই দুই সন্ত্রাসী খাবারের দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। প্রথম বন্দুকধারী রেস্তোরাঁয় ঢুকে তাঁর দিকে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে গয়বুরো মেঝেতে পড়ে যান। তখনই তাঁকে গুলি করে দ্বিতীয় বন্দুকধারী। চোখের নিমিষেই ওই হত্যাকাণ্ড সংগঠিত করে দুই আততায়ী ঘটনাস্থল থেকে চম্পট দেয়। মেঝেতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন প্রাক্তন ইকুয়েডর সুন্দরী। তাঁর মৃত্যুর তদন্তে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। ল্যান্ডি প্যারাগা গয়বুরো, মৃত্যুর আগে তিনি যে রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছিলেন, ইনস্টাগ্রামে তার একটি পোস্ট করে নিজের অবস্থান জানিয়েছিলেন। তারপরেই দুষ্কৃতীরা তাঁর খোঁজ পান। তিনি মৃত্যুর দিন গয়বুরো একটি রেস্তোরাঁয় দুপুরের খাবারের জন্য ‘অক্টোপাস সেভিচে’ খাওয়ার একটি ছবি পোস্ট করেছিলেন। আর তাঁর সেই পোস্ট দেখেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে। ঘটনাটি নজরদারি ক্যামেরায় ধরা পড়েছে। যেখানে দেখা গিয়েছে, কীভাবে দুই অজ্ঞাত বন্দুকধারী ল্যান্ডি প্যারাগা গয়বুরো ইকুয়েডর সুন্দরীর রেস্তোরাঁয় ঢুকে পড়ে। এবং কয়েক সেকেন্ডের মধ্যে, তাঁকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা এবং সেখান থেকে পালিয়ে যান। ২৩ বছর-বয়সী ইকুয়েডর সুন্দরী বাঁচবার জন্যে আর্তনাদ করলেও কেউ তাঁর কথা শোনে নি। বন্দুকধারী রা নির্দয়ভাবে তাঁর উপর গুলি চালায়। এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। আক্রমণের ঠিক আগে, প্রভাবশালী ইনস্টাগ্রামে তাঁর মধ্যাহ্নভোজের একটি ছবি শেয়ার করেছিলেন।

পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কী কারণে প্রাক্তন ইকুয়েডর সুন্দরীকে খুন করা হল, তা খুঁজে বের করার চেষ্টা করছে। উল্লেখ্য, ল্যান্ডি প্যারাগা ২০২২ সালে মিস ইকুয়েডর প্রতিযোগিতায় লস রিওস প্রদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমগুলিতে তাঁর এক মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে। মাত্র ২৩ বছর বয়সে পারেগা পাক্কা ব্যবসায়ী হয়ে উঠেছিলেন। গৃহস্থালী পণ্য আমদানিকারক হিসাবেও সুনাম কুড়িয়েছিলেন। গত ডিসেম্বরে মাদক পাচারকারী হিসেবে তাঁর নাম পুলিশের খাতায় ওঠে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে