গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালে বৈষম্যবিরোধী গণআন্দোলনে সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা-উস্কানির অভিযোগে দেশের চলচ্চিত্র মহলের সঙ্গে যুক্ত ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০২৪ সালে বৈষম্যবিরোধী গণআন্দোলনে সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা-উস্কানির অভিযোগে দেশের চলচ্চিত্র মহলের সঙ্গে যুক্ত ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। ২৭ জনের মধ্যে রয়েছেন, দেশের তৎকা লীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ঘনিষ্ঠ অভিনেতা ফেরদৌস, গায়িকা-অভিনেত্রী শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি, হিরো আলম এবং আনিস আলমগির।

জানা গিয়েছে, রবিবার (২৬ জুলাই) দুপুরে ট্রাইব্যুনাল এর চিফ প্রসিকিউটরের কাছে এই বিষয়ে অভিযোগ পত্র জমা দিয়েছেন রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মাদ আয়াস। অভিযোগ পেয়েই চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০২৪ সালে জুলাই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা ও গণত্যার পেছনে সরাসরি এদের হাত রয়েছে। হামলাকারীদের ইন্ধন যুগিয়েছেন তাঁরা। তাঁদের সমর্থন ও উস্কানিতে আন্দোলনের সময়ে বহু মানুষ অকালেই প্রাণ হারিয়েছেন। এগুলো বরদাস্ত করা হবে না।

এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে আয়াস জানিয়েছেন, জুলাই গণ আন্দোলনের সময়ে যখন শিক্ষার্থীরা আন্দোলন করছিল, তখন তাঁদের উপর নৃশংস নির্যাতন চালানো হয়েছিল। আর অপরাধীদের এই হামলার জন্যে উস্কে দিয়েছিলেন অভিযুক্তরা। এমনকী গণআন্দোলন শেষ হয়ে যাওয়ার পরেও অভিযুক্তরা আন্দোলনকারীদের কটাক্ষ করে নানারকম পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন। তাঁদের স্ট্যাটাসে ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট ছিল। তাই এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এই বিষয়ে একটি অভিযোগ জানানো হয়েছে। যেখানে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।

এই ২৭ জন অভিযুক্তের মধ্যে রয়েছেন, অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেতা রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস নৃত্যশিল্পী শামীম আরা নিপা, অভিনেত্রী রোকেয়া প্রাচী, অভিনেত্রী মাহিয়া মাহি, অভিনেত্রী নিপুন আক্তার, অভিনেত্রী তানভীন সুইটি, সাংবাদিক আনিস আলমগির, ইউটিউবার হিরো আলম-সহ অনেকে। 

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল