এই মুহূর্তে

প্রকাশ্যে স্বামীর নোংরা পায়ে চুমু খেলেন সেলেনা গোমেজ, ঝড়ের বেগে ভাইরাল ছবি

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! জনসমক্ষে স্বামী বেনি ব্লাঙ্কোর পায়ে চুমু খেলেন বিশ্বখ্যাত গায়িকা সেলেনা গোমেজ। ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাণ্ডব শুরু হয়েছে। ৩ মার্চ স্বামী বেনি ব্লাঙ্কোর ‘ফ্রেন্ডস কিপ সিক্রেটস’ পডকাস্টে বন্ধু লিল ডিকি ও ক্রিস্টিন বাটালুক্কোর সঙ্গে উপস্থিত হয়েছিলেন সেলেনা গোমেজ। আর পডকাস্ট চলাকালীনই বিশ্বখ্যাত গায়িকা বেনির পায়ের আঙুলে চুমু খান। সেটাই এখন সোশ্যাল মিডিয়ার আলোচ্য বিষয়।

ভাইরাল ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, সেলেনা তাঁর স্বামী বেনির নোংরা পায়ের কাছে মেঝেতে বসছেন। আর বেনি সোফায় বসে তাঁর পা সামনের টেবিলে উঠিয়ে দেন। তখনই সেলেনা বেনির পায়ে চুমু খান। আর বিষয়টি দেখে অবাক হয়ে যান তাঁর বন্ধু লিল ডিকি এবং ক্রিস্টিন বাটালুক্কোও। এবং সেলেনা তখন বন্ধুদের জিজ্ঞাসা করেন, ‘তোমাদেরও কি এটা পছন্দ?’ এই মুহূর্তের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সম্মুখীন হয়েছে। অনেকেই বলছেন, ভারতীয়দের মতো সেলেনার মতো বিশ্বখ্যাত গায়িকাও স্বামীর দাসী হয়ে গেলেন নাকি? তবে এই বিষয়ে সেলেনা জানান, বেনির সঙ্গে তাঁর সম্পর্ক খুবই সুন্দর। আর স্বামীর পায়ে চুমু খাওয়ার বিষয়টি তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত। তবে নেটমাধ্যম বিষয়টি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। কেননা দিন কয়েক আগেই আমেরিকান তারনা বেনির নোংরা পায়ের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক ছড়িয়ে পড়ে। তবে সেই নেটিজেনদের চুপ করাতেই কি সেলেনা স্বামীর নোংরা পায়ে চুমু খেলেন, সেই নিয়েই উঠছে প্রশ্ন! 

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘মেয়ে, তার পায়ে ময়লা রয়েছে। আমি কীভাবে এটা দেখব?’ আবার অন্যজন বলেছেন, ‘এটি AI-এর বানানো ভুয়ো ছবি।’ তবে এই পডকাস্টের প্রথম পর্বে বেনি সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। সেখানেও তাঁর নোংরা পায়ের ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। এই ঘটনার এক সপ্তাহ পর সেলেনার চুম্বনের বিষয়টি সামনে এলো। সেলেনা এবং বেনি ২০২৩ সালের জুলাই মাসে ডেটিং শুরু করেছিলেন এবং ২০২৩ সালের শেষের দিকে তাঁদের প্রেমের গুজব ছড়িয়ে পড়ে। এরপর একই বছরের ডিসেম্বরে, তাঁরা সম্পর্কে সিলমোহর দেন। এরপর তারা ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান করেন এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একই সঙ্গে মুক্তি পাচ্ছে যশের ‘টক্সিক’ ও জিতের ‘কেউ বলে বিপ্লবী’, বক্সঅফিসে যুদ্ধ

‘দেশে ফিরেছি এটাই স্বস্তির’, মধ্যপ্রাচ্যের দুর্যোগ কাটিয়ে কলকাতায় ফিরলেন সন্দীপ্তা

‘হরিয়ানার ছেলে ভেবে মাফ করে দিন’, ‘টাটেরী’ গান বিতর্কে অবশেষে মুখ খুললেন বাদশা

স্কুলছাত্রীদের নিয়ে অশ্লীল গান! বাদশাকে খুঁজছে হরিয়ানা পুলিশ, জারি হল ‘লুক-আউট’ নোটিশ

‘মানুষ সিনেমা দেখছে না, প্রেক্ষাগৃহ ফাঁকা’, ‘দ্য কেরালা স্টোরি ২’ নিয়ে বিস্ফোরক রাহুল গান্ধি

ইরানে নির্যাতনের শিকার অভিনেত্রী, সামনে আনলেন ইরানি পুলিশের ভয়ঙ্কর রূপ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ