সেকি! ‘মিঠাই’ থেকে নাকি বিদায় নিচ্ছেন ‘ওমি’?

মিঠাই থেকে নাকি বিদায় নেবে ওমি অর্থাৎ এর চরিত্রাভিনেতা জন ভট্টাচার্য। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা সিরিয়ালের হ্যান্ডসাম নেতিবাচক চরিত্র এখন ‘মিঠাই’ ধারাবাহিকের ওমি আগরওয়াল। ওমির চালানো গুলিতেই প্রাণ হারাতে বসেছিল মিঠাই। অবশেষে সুস্থ হয়ে ফিরে এসেছে সে। আর এবার নাকি গোটা মোদক পরিবারকেই শেষ করে দেওয়ার প্ল্যান ছকে ফেলেছে সে। আর তা নিয়ে উন্মাদনা শুরু হওয়ার মধ্যেই শোনা যাচ্ছে এক নতুন খবর। মিঠাই থেকে নাকি বিদায় নেবে ওমি অর্থাৎ এর চরিত্রাভিনেতা জন ভট্টাচার্য (John Bhattacharya)। 

এর পিছনে ঠিক কী কারণ? এ প্রসঙ্গে জন জানিয়েছেন, সান বাংলার  নতুন ধারাবাহিকে মুখ্যচরিত্রে দেখা যাবে জন ভট্টাচার্যকে। আর তাই কী মিঠাই (Mithai) (Surinder Films) থেকে ছুটি নিচ্ছেন অভিনেতা? এই নিয়ে সংবাদমাধ্যমের কাছে জন জানিয়েছেন, এ কথা সত্যি। সান বাংলার নতুন শোতে তাঁকে দেখা যাবে প্রধান চরিত্রে। তবে এর মানে এই নয় যে ওমির যাত্রা মিঠাইতে শেষ। ওমি কিন্তু আবারও ফিরতে পারে বলে জানিয়েছেন জন। তবে আপাতত নাকি মিঠাই থেকে  নতুন কাজের জন্য ছুটি নিচ্ছেন তিনি।

যদিও এই খবরে বেশ মনখারাপ জন ভক্তদের। অন্যদিকে নতুন চ্যানেলের সঙ্গে কাজ নিয়ে জন জানিয়েছেন এই চ্যানেলের সঙ্গে তাঁর এই প্রথম কাজ। তাঁর বিপরীতে দেখা যাবে দেবাদৃতা বসুকে (Debadrita basu)। প্রযোজনায় রয়েছে সুরিন্দর ফিল্মস(Surinder Films)। এই প্রযোজনা সংস্থার সঙ্গে জনের তৃতীয় কাজ। এর আগে ‘রিমলি’, ‘মায়ার বাঁধন, ‘নাগলীলা’সহ বহু ধারাবাহিকে দেখা গিয়েছে জনকে। শুধু তাই নয়। বড়পর্দা ও ওটিটিতেও কিন্তু জন এখন বেশ পরিচিত মুখ। গত পুজোতেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স (Dev Entertainment Ventures)-এর ছবি ‘গোলন্দাজ’ও দেখা গিয়েছে তাঁকে দেবের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এবার নতুন ধারাবাহিকে তাঁর আর দেবাদৃতার রসায়ন কেমন মন কাড়তে পারে দর্শকদের এখন সেটাই দেখার। 

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী