সত্যিই কী রাহুল মোদিকে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর? গুজবে কী বললেন অভিনেত্রীর মাসি?

২০২৬ সালের শেষে বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী। তবে এই জল্পনা কতটা সত্যি? সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন ‘স্ত্রী’ অভিনেত্রীর মাসি তেজস্বিনী কোলহা পুরী।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের প্রেম-বিয়ে সবটাই সোশ্যাল মিডিয়ার হট টপিক। তাঁরা কখন কাকে বিয়ে করছেন, কার বহুদিন ধরে জল্পনা প্রেম করছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। প্রেমিক রাহুল মোদি। যিনি অভিনেত্রীর ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-ছবির চিত্রনাট্যকার ছিলেন। জল্পনা, রাহুল মোদির সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমে রয়েছেন শ্রদ্ধা। তাঁদের নানারকম ছবি মাঝে মধ্যেই ভাইরাল হয়। তাতেই জল্পনা প্রেম করছেন শ্রদ্ধা-রাহুল। কিন্তু এই বিষয়ে কখনই মুখ খোলেননি তারকা জুটি। তবে ইনস্টাগ্রামে তাঁদের সম্পর্ক নিয়ে নানারকম ইঙ্গিত দিয়ে থাকেন অভিনেত্রী। এদিকে নতুন জল্পনা খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী।

এমনকি এও গুঞ্জনে ছিল যে, ২০২৬ সালের শেষে বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী। তবে এই জল্পনা কতটা সত্যি? সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন ‘স্ত্রী’ অভিনেত্রীর মাসি তেজস্বিনী কোলহাপুরী। শ্রদ্ধার বিয়ের গুজব নিয়ে তেজস্বিনী বলেন, ‘সত্যিই, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমার এ বিষয়ে কোনও ধারণা নেই।’ পরিবারের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ায় শ্রদ্ধাকে নিয়ে তিনি গর্বিত। তেজস্বিনী আরও বলেন, ‘অবশ্যই, এটা একটা চমৎকার অনুভূতি। আমার মনে হয়, প্রত্যেকেই এতে অবদান রেখেছেন। পদ্মিনী ছিলেন প্রথম। পদ্মিনীর যে ধরনের তারকাখ্যাতি ছিল, সেই যুগটা ছিল অন্য রকম। তবে এখনকার দিনের সঙ্গে তার তুলনা হয় না। অবশ্যই, শ্রদ্ধা এটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা খুব খুশি।’

তেজস্বিনী আরও জানান যে, তাঁরা একে অপরের সিনেমা নিয়ে আলোচনা করেন। তাঁরা শুটিং সেট থেকে ছবি, ভিডিও এবং নিজ নিজ সিনেমায় একে অপরের লুক শেয়ার করতে থাকেন।একে অপরকে নানা বিষয়ে পরামর্শ দেন। তবে শ্রদ্ধার বিয়ের খবর এই প্রথমবার শিরোনামে আসেনি। অনেকবার এসেছে। অভিনেত্রীর ৩৬ বছর বয়স, তবে এখনও তিনি বিয়ে করেননি। তাই তাঁকে বধূবেশে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শ্রদ্ধাকে পরবর্তীতে ‘ইথা’তে দেখা যাবে। ছবিটি কিংবদন্তি মহারাষ্ট্রীয় তামাশা লোক শিল্পী বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের বায়োপিক। চলচ্চিত্রের মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক