চাঁদনি অতীত, ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান খট্টর! জোর চর্চা

বর্তমানে 'ধুরন্ধর' তারকা সারা অর্জুনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন 'হোমবাউন্ড' নায়ক। জানা গিয়েছে, ২০২৩ সাল থেকে সম্পর্কে ছিলেন ঈশান-চাঁদনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের প্রেম-বিয়ে সবসময় সোশ্যাল মিডিয়ার চর্চায় থাকে। কার কখন প্রেম ভাঙছে, কে কখন নতুন সম্পর্কে জড়াচ্ছেন, সবটাই নেটপাড়ার মুচমুচে গসিপের অংশ। এখন শোনা যাচ্ছে, মডেল-অভিনেত্রী চাঁদনি বেইঞ্জের সঙ্গে তিন বছরের প্রেম ভেঙে গিয়েছে অভিনেতা ঈশান খট্টরের। নতুন গুঞ্জন, বর্তমানে ‘ধুরন্ধর’ তারকা সারা অর্জুনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ‘হোমবাউন্ড’ নায়ক। জানা গিয়েছে, ২০২৩ সাল থেকে সম্পর্কে ছিলেন ঈশান-চাঁদনি। তবে তাঁরা কখনই আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেননি। কিন্তু প্রায়শই তাঁদের একসঙ্গে জনসমক্ষে দেখা যেত। হাতে হাত ধরে বারবার নিজেদের সম্পর্কের গুঞ্জন উস্কে দিয়েছেন তাঁরা।

তবে এখন শোনা যাচ্ছে, চাঁদনির সঙ্গে আর সম্পর্কে সেশ করেছেন শাহিদ কাপুরের ভাই। সর্বশেষ একটি বিজ্ঞাপনে সারার সঙ্গে অনস্ক্রিন জুটি বেঁধেছিলেন ঈশান, এরপর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন আকাশে-বাতাসে ভাসছে। বিশেষ করে, চাঁদনির সঙ্গে ঈশানের ব্রেকাপ, এই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ঈশান ও চাঁদনি আলাদাভাবে সময় কাটাচ্ছেন।

টাইগার টেলির ওই বিজ্ঞাপনে সারা-ঈশানের রসায়ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজর কেড়ে নিয়েছে। শুটিংয়ের নেপথ্যের কিছু ঝলকগুলি দেখে স্পষ্ট, ঈশান ও সারার মধ্যে বেশ ভাল বোঝাপড়া তৈরি হয়েছে, এখন শুধু ঘোষণার অপেক্ষায়। এখন সূত্র বলছে, তাঁদের দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। তবে আপাতত, এই গুঞ্জন জল্পনা-কল্পনাই রয়েছে। ঈশান ও চাঁদনির বিচ্ছেদের খবর যেমন আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তেমনি সারা ও ঈশানের প্রেমের সম্পর্কের বিষয়েও কোনও নিশ্চিতকরণ নেই। তবে তাঁদের জুটিকে বেশ পছন্দ করেছেন ভক্তরা, তাই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হলে খুশি হবেন সকলে। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের