Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘মামা আর্থিক সাহায্য না করলে কলেজে পড়াই হত না’: krushna Abhishek

কৃষ্ণা অভিষেক আরও প্রকাশ করেছেন যে, তাঁর দাদী এবং মামা তখন তাঁর কলেজের মাসিক ২০০০ টাকা ভাতা দিতেন। এই সময়টা ছিল নব্বইয়ের দশকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৌতুক অভিনেতা কৃষ্ণা অভিষেক, বলিউডের অতি পরিচিত একটি মুখ। বিশেষ করে তিনি, ‘দ্য কপিল শর্মা’ শোতে তাঁর কাজের খাতিরেই জনপ্রিয়তা লাভ করেছেন। তাঁর বোন, আরতি সিংও একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি রিয়েলিটি শো, বিগ বস-এ অংশগ্রহণের পরেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন। যাই হোক, কৃষ্ণা অভিষেক যতটা না তাঁর কাজের জন্যে পরিচিতি পেয়েছেন, তার থেকে বেশি তিনি পরিচিত তাঁর সুপারস্টার মামা, গোবিন্দা-র জন্যে। যদিও মাঝে মামা গোবিন্দার সঙ্গে কৃষ্ণা অভিষেকের সম্পর্ক ভাল ছিল না। সম্পূর্ণটাই একটি ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করেই। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে।

গোবিন্দার কাছে অন্যায়ের ক্ষমা চেয়ে নিয়েছেন কৃষ্ণা অভিষেক। তবে কৃষ্ণা অভিষেক, মাঝে মাঝেই তাঁর মামার সঙ্গে তাঁদের সম্পর্কের স্মৃতি স্মরণ করে থাকেন। সম্প্রতি কৃষ্ণা অভিষেক জানালেন যে, কীভাবে তাঁদের মামা গোবিন্দা তাঁদের আর্থিক সংকটের সময় তাঁর এবং তাঁর বোনের পাশে পাথরের মতো দাঁড়িয়েছিলেন। সাম্প্রতিক একটি কথোপকথনে, কৃষ্ণা অভিষেক এবং আরতি সিং উভয়ই প্রকাশ করেছেন যে, কীভাবে তাঁরা একসময় অত্যন্ত কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন। যখন তাঁদের বাবা আর্থিক অভাবে শেষপর্যন্ত মুম্বাইয়ের জুহুতে তাঁদের প্রশস্ত বাড়িটি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন।

বিশাল আর্থিক ক্ষতির সময়ে গোবিন্দা তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এই সময় গোবিন্দা, যিনি তাঁদের অর্থ এবং অন্যান্য সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন। প্রকৃতপক্ষে, আরতি ও তাঁর মা লখনউতে থাকতেন।এবং কৃষ্ণা ও তাঁর বাবা উভয়েই মুম্বাইতে ছিলেন। তখন দুজনেই চরম আর্থিক দুরাস্থার মধ্যে পড়েছিলেন। কৃষ্ণা অভিষেক আরও প্রকাশ করেছেন যে, তাঁর দাদী এবং মামা তখন তাঁর কলেজের মাসিক ২০০০ টাকা ভাতা দিতেন। এই সময়টা ছিল নব্বইয়ের দশকে। এইভাবে গোবিন্দা তাঁদের বাড়ি ছাড়িয়ে এনেছিলেন এবং তাঁদের আর্থিক সাহায্য করেছিলেন।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের