বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রেমিকের দল মরক্কো, মন ভাল নেই নোরা ফতেহির

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মরক্কো। আর গুজব প্রেমিকের দলের বিদায়ে কষ্ট পেয়েছেন নোরা ফতেহি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মরক্কো। আর গুজব প্রেমিকের দলের বিদায়ে কষ্ট পেয়েছেন নোরা ফতেহি। ইনস্টাগ্রামে দুঃখ প্রকাশ করেছেন মরক্কোন সুন্দরী অভিনেত্রী-গায়িকা। অ্যাটলাস লায়ন্সদের উৎসাহ দিতে গতকাল ম্যাচে উপস্থিত ছিলেন নোরা। স্টেডিয়াম থেকে তাঁদের খেলা দেখেছেন এবং উত্তেজনা প্রকাশ করেছেন। কিন্তু ৯০ মিনিট হয়ে যাওয়ার পরেও একটিও গোল করতে পারেনি মরক্কো। অন্যদিকে প্রতিপক্ষ কিলিয়ান এমবাপের দল ২ গোল করে সেমিফাইনালে উঠে যায়। অর্থাৎ ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মরক্কো। এরপরেই নোরা সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন। হাজার হাজার মরক্কো ভক্তের মনের ভাব তুলে ধরেন ওই পোস্টে।

নোরার মরক্কো বংশোদ্ভুত। তবে বর্তমানে তিনি পাকাপাকিভাবে ভারতেই থাকেন। অসাধারণ সৌন্দর্য, নিখুঁত ডান্স দিয়ে বলিউডে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন। বর্তমানে আন্তর্জাতিক গায়িকাও তিনি। বিশ্বকাপের একটি থিম সং তাঁর কন্ঠেও রয়েছে। তবে বছর কয়েক ধরেই গুঞ্জন চলছে মরক্কো ফুটবলার আশ্রাফ হাকিমির সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন নোরা। হাকিমির একাধিক ম্যাচে তাঁকে দেখা গিয়েছিল। স্টেডিয়াম থেকে প্রেমিকের উল্লাস করতেও দেখা গিয়েছে তাঁকে। কয়েকবার একসঙ্গেও দেখা গিয়েছে তাঁকে বিদেশের মাটিতে। সেই থেকেই গুঞ্জন হাকিমির সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। যদিও বিষয়টি এখনও পর্যন্ত আনুষ্ঠানিক করেননি অভিনেত্রী। কিন্তু গতকাল প্রেমিকের দল মরক্কোর হেরে যাওয়াতে কষ্ট পেয়েছেন নোরা।

 

তিনি পুরো টুর্নামেন্ট জুড়ে দলটির অন্যতম একনিষ্ঠ সেলিব্রিটি সমর্থক ছিলেন। মরক্কোর স্বপ্নের দৌড় অব্যাহত থাকবে, সেই আশায় তিনি গতকাল ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি দেখতে গিয়েছিলেন। কিন্তু, ফ্রান্সের দাপটে মরক্কো ক্লিনবোল্ড। ম্যাচের পর নোরা স্টেডিয়ামের ভেতর থেকে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘মরক্কোর হেরে যাওয়া আমার কাছে খুবই আবেগঘন।’ অর্থাৎ গুজব প্রেমিকের দলের পরাজয়ে তিনি মর্মাহত। তবে তিনি পুরো প্রতিযোগিতা জুড়ে খেলোয়াড়দের নিষ্ঠা এবং দৃঢ়তার প্রশংসা করেছেন। প্রসঙ্গত, বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিন বার সেমিফাইনালে পৌঁছল ফ্রান্স। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বোস্টনে শুরু থেকেই মরক্কোর বিরুদ্ধে আগ্রাসী মেজাজে খেলেছেন কিলিয়ান এমবাপে-উসমান দেম্বেলেরা। মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়েই সেমির টিকিট নিশ্চিত করে নিয়েছে অদম্য-অপ্রতিরোধ্য ফ্রান্স।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা