কন্যাসন্তানের জন্ম দিলেন ‘বালিকা বধূ’ নেহা মারদা

গতকাল শুক্রবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ নেহা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কন্যা সন্তানের মা হলেন ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী নেহা মারদা। গতকাল শুক্রবার ‘গুড ফ্রাইডে’তে কলকাতার এক হাসপাতালে কন্যা সন্তানে্র জন্ম দিয়েছেন অভিনেত্রী। তবে মা সুস্থ থাকলেও এক রত্তিকে রাখা হয়েছে ‘নিকু’তে। নির্ধারিত সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ায় সদ্যোজাতকে বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকি‍ৎসকরা। মা ও একরত্তিকে শুভেচ্ছা জানিয়েছেন নেটা নাগরিকরা।

২০১২ সালের ফেব্রুয়ারি মাসে পটনার ব্যবসায়ী আয়ুষ্মান আগরওয়ালের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী নেহা মারদা। দীর্ঘ এক দশক বাদে গত বছরের নভেম্বরের ২২ তারিখে মা হতে চলার খবর প্রকাশ্যে আনেন তিনি। ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে সেই সুখবর ভাগ করে নিতে গিয়ে তিনি লেখেন, ‘এটা একটা দারুণ অনুভূতি যা আমি ভাষায় বোঝাতে পারব না। আজ মনে হচ্ছে তোমার প্রয়োজন ছিল। তুমি আমাদের অগ্রাধিকার। তুমিই আমাদের জীবন, ভালোবাসা, পৃথিবী। ধন্যবাদ আমাদের পূর্ণতা দেওয়ার জন্য।’

গর্ভাবস্থার শেষ দিকে শারীরিক জটিলতা দেখায় তড়িঘড়িই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ‘বালিকা বধূ’র অভিনেত্রীকে। রক্তচাপ বেড়ে যাওয়ায় চিকি‍ৎসকরাও চিন্তায় পড়ে গিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত সব কিছু ভালয়-ভালয় মিটেছে। তবে জন্মের পর একরত্তিকে বেশিক্ষণ কাছে না পাওয়ায় কিছুটা হলেও আক্ষেপ রয়েছে নেহার। কন্যা সন্তান উপহার দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদও জানিয়েছেন ‘বালিকা বধূ’ ক্যাত অভিনেত্রী।

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজেছে পুলিশ

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা