অর্থ পাচার মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ

Share:

নিজস্ব প্রতিনধি:   বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ২১৫ কোটির আর্থিক জালিয়াতির মামলা বাতিলের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।  সেই অর্থ পাচার মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন   জ্যাকলিন ।  সুপ্রিম কোর্ট সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা বাতিলের জন্য তার আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছে। আদালত আবেদনটি খারিজ  করে দিলেও অভিনেত্রীকে  "যথাযথ পর্যায়ে আদালতের কাছে যাওয়ার" স্বাধীনতা দিয়েছে। 

 এদিন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং এজি মাসিহের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে ইডির দায়ের করা এই মামলায় হস্তক্ষেপ করবে না । গত ৩ জুলাই দিল্লি হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। সেই আবেদনই এদিন খারিজ করে দিয়েছে আদালত।  অভিনেত্রীর আইনি দল যুক্তি দিয়েছিল যে তিনি দুর্নীতিতে মূল অপরাধে তিনি অভিযুক্ত নন এবং অর্থ পাচারে  জ্যাকলিনের সহায়তার কোনও অভিযোগ নেই।   এই আবেদন খারিজ হওয়ার সঙ্গে সঙ্গেই, অভিনেত্রীর বিরুদ্ধে বিচার চলতে থাকবে। যদিও চার্জশিট এখনও গঠন করা হয়নি বলে জানা গিয়েছে। আদালত উল্লেখ করেছে যে হাইকোর্টের পূর্ববর্তী আদেশে করা পর্যবেক্ষণ চার্জশিট  গঠনের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না।  

 প্রসঙ্গত, ইডি  জ্যাকলিন  ফার্নান্ডেজকে চন্দ্রশেখরের সঙ্গে জড়িত ২০০ কোটি টাকারও বেশি জালিয়াতি মামলায় সহ-অভিযুক্ত হিসেবে দাবি করেছে। ২০২২ সালের ১৭ অগস্ট আদালতে চার্জশিট দাখিল করে ইডি। তাতে বলা হয়, চন্দ্রশেখরের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা জ্যাকলিন জানতেন। তা সত্ত্বেও, ফার্নান্ডেজ চন্দ্রশেখরের কাছ থেকে ৭ কোটি টাকার গয়না, পোশাক, গাড়ি সহ অন্যান্য জিনিসপত্রের মতো দামি উপহার নিতেন। দিল্লি হাইকোর্টের দায়ের করা আবেদনে, অভিনেত্রী কেবল ইডি মামলা খারিজের আবেদনই করেননি, বরং তার বিরুদ্ধে দায়ের করা চার্জশিট নোট করার জন্য নিম্ন আদালতের আদেশকেও চ্যালেঞ্জ করেছেন। ইডি দাবি করেছে যে চন্দ্রশেখরের গ্রেফতার হওয়ার খবর জানার পর জ্যাকলিন ফার্নান্ডেজ তাঁর মোবাইল ফোন থেকে ডেটা মুছে ফেলার কথা স্বীকার করেছেন। বর্তমানে দিল্লির মান্ডোলি কারাগারে বন্দি সুকেশ চন্দ্রশেখর। 

যন্তরমন্তরে ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারকে দায়িত্ব থেকে অব্যাহতি

২১ জুলাইয়ের সভা ঘিরে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে FIR, আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা ঘোরানোর প্রলোভন দেখিয়ে কিশোরীকে বিক্রি, টানা এক মাস ধরে নারকীয় নির্যাতন!

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমে টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির