বিগবস্ ওটিটির সেটে নিবিড় চুম্বনে রত জাদ-আকাঙ্ক্ষা! সলমনের সংস্কৃতি রক্ষার প্রতিশ্রুতি ঘিরে প্রশ্ন

অবিনাশ সচদেব প্রদত্ত একটি চ্যালেঞ্জের অংশ হিসাবে জাদ হাদিদ এবং আকাঙ্ক্ষা পুরি পরস্পরের সঙ্গে চুম্বনে মাতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগ বস ওটিটি 2-এর ঘরে প্রতিযোগী আকাঙ্ক্ষা পুরী এবং জাদ হাদিদের চুম্বন দৃশ্য এখন ‘টক অফ দ্য টাউন’ বনে গিয়েছে। যে সলমন খান মেয়েদের ছোট্ট পোশাক পরা পছন্দ করেনা, ঐতিহ্যের খাতিরে, কোনদিন ছবিতে কিসিং দৃশ্যে অভিনয় পর্যন্ত করেননি, সেই সলমন খানের শোতেই এমন অশ্লীলতা, রীতিমতো প্রশ্ন খাড়া করে দিয়েছে ভক্তদের মনে। সম্প্রতি লাইভ ক্যামেরায় আকাঙ্ক্ষার সঙ্গে দুবাই ভিত্তিক মডেল জাদ হাদিদের চুম্বন দৃশ্য নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। লাইভ ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই, তাঁরা প্রেমে পড়ে ঘনিষ্ঠ লীলা খেলায় মেতে ওঠেন নি, বরং তাঁদের একটি টাস্ক দেওয়া হয়েছিল। এই প্রতিযোগিতায় বিগবসের দেওয়া নানা রকমের নির্দেশ পালন করতে হয় প্রতিযোগী দের তেমনই একটি হল চুম্বন খেলা। জাদ হাদিদ হলেন বিগ বস OTT 2-এর একজন জনপ্রিয় প্রতিযোগী৷ তিনি তাঁর মনোমুগ্ধকর সৌন্দর্য এবং ফ্লার্ট করা প্রকৃতির জন্য বিখ্যাত৷ সাম্প্রতিক পর্বে, অবিনাশ সচদেব প্রদত্ত একটি চ্যালেঞ্জের অংশ হিসাবে জাদ হাদিদ এবং আকাঙ্ক্ষা পুরি পরস্পরের সঙ্গে চুম্বনে মাতেন। দুই দলের মধ্যে তর্ক বেঁধে গিয়েছিল যে, কতক্ষণ ধরে চুম্বন করতে হবে বিরোধী পক্ষকে?

শেষমেশ ৩০ সেকেন্ড নির্ধারিত হয় সময়। এরপর দুজনেই চুম্বনে মেতে যান এবং বাকি প্রতিযোগীরা তাঁদের উৎসাহ দিচ্ছিল। এরপর এক সময় তাঁরা ঘোরে পড়ে ৩০ সেকেন্ড অতিক্রম করে যায়। বেশ সাবলীলভাবেই চুম্বনে রত ছিলেন মিকা সিংয়ের বান্ধবী। কিন্তু সব তো ঠিকই আছে, এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই সলমনের শো নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এতদিন বিগবসের ঘরে তিনি ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধ অটুটভাবে বজায় রাখার কথা বলেছিলেন তিনি। কিন্তু এহেন অনৈতিক কান্ড, জাদ-আকাঙ্ক্ষার চুম্বন রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিল সলমনের প্রতিশ্রুতিকে।

এদিকে আজকের পর্বে, আকাঙ্ক্ষাকে চুম্বন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি চেয়েছিলাম যে জাদ বুঝতে পারবে যে, ভারতীয় মহিলা শিল্পী হিসাবে, চুম্বনটি আমাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। আমি আশা করেছিলাম যে তিনি আসবেন এবং আমার সঙ্গে কথা বলবেন, কিন্তু তা হয়নি।”
সাম্প্রতিক ভিডিওতে, জাদকে আকাঙ্ক্ষার অনুপযুক্ত জায়গায় স্পর্শ করতেও দেখা গিয়েছে। BB OTT 2-এর প্রতিযোগীরা হলেন, পূজা ভাট, অভিষেক মালহান, অবিনাশ সচদেব, মনীষা রানী, জিয়া শঙ্কর, জাদ হাদিদ, ফালাক নাজ, সাইরাস ব্রোচা, বেবিকা ধুরভে এবং আকাঙ্ক্ষা পুরি। পুনিত সুপারস্টারও ছিলেন।কিন্তু বিগ বস OTT 2 থেকে তাঁকে বহিষ্কৃত হওয়া প্রথম প্রতিযোগী। পলক পুরসওয়ানি এবং আলিয়া সিদ্দিকীকেও বহিষ্কার করা হয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে