মুক্তির আগেই ফাঁস বিজয়ের শেষ ছবি ‘জনা নায়াগন’, ক্ষুব্ধ ভক্তরা!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘জনা নায়াগন’ মুক্তির আগেই বড় বিতর্কে জড়িয়ে পড়েছে। সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় থাকা অবস্থাতেই ছবিটির হাই-ডেফিনিশন প্রিন্ট বিভিন্ন পাইরেটেড ওয়েবসাইটে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর আগে ছবির টাইটেল ক্রেডিট, পরিচয় দৃশ্য এবং ক্লাইম্যাক্সের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। বিষয়টি সামনে আসতেই বিজয়ের অনুরাগীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই প্রযোজনা সংস্থাকে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রথমদিকে ছবির নির্মাতারা দ্রুত ব্যবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ক্লিপগুলি সরিয়ে ফেলেন। তবে কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন পাইরেসি সাইটে ছবিটির সম্পূর্ণ এইচডি সংস্করণ ছড়িয়ে পড়ার খবর সামনে আসে। শুক্রবার সকালে ছবিটির উইকিপিডিয়া পাতায় একটি সন্দেহজনক লিঙ্কও দেখা যায়। যদিও সেটি ভাইরাস বা ক্ষতিকর লিঙ্ক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ছবিটিকে বিজয়ের বিদায়ী চলচ্চিত্র হিসেবে প্রচার করা হয়েছিল। কারণ অভিনয় জীবন ছেড়ে তিনি পূর্ণ সময়ের জন্য রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। ছবিটি প্রথমে ৯ জানুয়ারি মুক্তির কথা থাকলেও কিছু দৃশ্য নিয়ে সেন্সর বোর্ড আপত্তি তোলায় মুক্তি স্থগিত হয়ে যায়। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এক মাসের আইনি টানাপোড়েনের পর নির্মাতারা মামলা প্রত্যাহার করে ছবিটি সংশোধনী কমিটির কাছে পাঠাতে রাজি হন। বর্তমানে ছবিটি সংশোধনী কমিটির পর্যালোচনায় রয়েছে। তবে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন শেষ হওয়ার আগে ছবিটি মুক্তির সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ছবির ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় নির্মাতাদের উদ্বেগ আরও বেড়েছে।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!