প্রধানমন্ত্রীকে নিশানা, রোষের মুখে জাভেদ আখতার

প্রধানমন্ত্রীকে 'বুল্লি বাই' অ্যাপ নিয়ে কটাক্ষ করে নতুনভাবে বিতর্কে জড়ালেন জাভেদ আখতার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীকে ‘বুল্লি বাই’ অ্যাপ নিয়ে কটাক্ষ করে নতুনভাবে বিতর্কে জড়ালেন জাভেদ আখতার। এর আগেও নানা ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি ও তাঁর পরিবার। এবারেও তার ব্যাতিক্রম নয়। সরকারি বিরোধী অবস্থানের জন্য জাভেদ আখতারের নাম বারবার উঠে আসে শীর্ষে। বর্তমানে ‘বুল্লি বাই’ ইস্যুতে তোলপাড় গোটা দেশ। এই অ্যাপে নাকি প্রচুর মুসলিম মহিলাকে নিলামে তোলা হয়। ব্যবহার করা হয় তাঁদের ছবি। আর এই নিয়েই এবার সরব হয়েছেন কবি গীতিকার জাভেদ আখতার। শুধু  তাই নয় সোশ্যাল মিডিয়ায় হওয়া ট্রোলিংয়ের বিরুদ্ধেও কড়া জবাব দিয়েছেন তিনি। এবং এর সঙ্গে প্রধানমন্ত্রীকেও নিশানা করেছেন। এই বিষয়ে প্রধানমন্ত্রী কেন কড়া পদক্ষেপ নিচ্ছেন না তা নিয়ে সোচ্চার হয়েছেন জাভেদ আখতার। সঙ্গে গত মাসে হরিদ্বারের ধর্ম সংসদ প্রসঙ্গও টেনে আনেন তিনি। সেই সম্মেলনে মুসলিম বিরোধী মন্তব্য পেশ করেছিলেন সাধু-সন্তরা। সেই প্রসঙ্গ টেনে এনে আরও বেশি রোষের মুখে পড়েন জাভেদ আখতার। 

তবে সমস্যার সৃষ্টি অন্য জায়গায় জনৈক এক ব্যাক্তির করা টুইটকে ঘিরে বাড়ে জল্পনা। সেই টুইটে লেখা ছিল জাভেদ আখতারের প্রপিতামহ ফজলে হক ১৮৫৫ সালে হিন্দুদের  হনুমান মন্দির ভেঙে ফেলার নির্দেশ জারি করেছিলেন। আর এই টুইট জ্বলন্ত আগুনের মত চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই টুইটের প্রেক্ষিতে শাবানা আজমি সোমবার জবাব দেন। লেখেন, ‘ফজলে হক একজন স্বাধীনতা সংগ্রামী, তাঁর কালাপানির সাজা হয়েছিল এবং তিনি আন্দামানেই মৃত্যুবরণ করেন। সেখানে একজন শহীদ হিসাবে তাঁর সমাধিও রয়েছে। শুধু তাই নয় এর পাশাপাশি ওই ব্যাক্তিকে উদ্দেশ্য করে তিনি আরও লেখেন এর থেকেও বেশি তথ্য জানতে হলে ”বাগি হিন্দুস্থান” পড়তে পারেন।’ 

শাবানার পাশাপাশি আওয়াজ তুলেছেন জাভেদ আখতারও। পূর্বপুরুষের নামে এমন অভিযোগ তিনি একেবারে নস্যাৎ করে দিয়ে লিখেছেন ‘আমি যখন এমন এক বিষয়ে গলা চড়ালাম যেখানে মুসলিম মহিলাদের নিলামে তোলা হয় টাকার বিনিময়ে, আর যারা তা করেন ধর্মান্ধ হয়ে তারাই এমন অভিযোগ আসার পরেই আমার পূর্বপুরুষদের  সম্পর্কে খারাপ উক্তি ও তথ্য ছড়াচ্ছে। এমন একজনকে নিয়ে বলা হচ্ছে যিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং যিনি কালাপানির সাজা কাটিয়েছিলেন ও সেখানেই মৃত্যুবরণ করেন। এমন এক মানুষকে নিয়ে যারা ভুল তথ্য ছড়াচ্ছেন তাঁদের কি বলা উচিত?’। ইতিমধ্যেই সরকারের তরফে এই অ্যাপ ব্লক করা হয়েছে। তবুও যেন জল্পনা থামছে না। তা মুহুর্মুহু বাড়ছে। শবানা আজমি ও জাভেদ আখতারের পাশাপাশি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফারহান আখতার কন্যা জোয়া আখতার ছাড়াও বলিউডের বহু ব্যাক্তিত্বরা। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে