‘মদ খেলেই বদলে যেতেন’, জাভেদের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রথম মুখ খুললেন হানি ইরানি

জাভেদ আখতার, বলিউডের প্রখ্যাত সুরকার এবং চিত্রনাট্যকার। চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা ফারহান আখতারের বাবা। তবে জাভেদের দুটো বিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাভেদ আখতার, বলিউডের প্রখ্যাত সুরকার এবং চিত্রনাট্যকার। চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা ফারহান আখতারের বাবা। তবে জাভেদের দুটো বিয়ে। তাঁর প্রথম স্ত্রী হানি ইরানি, তিনিও বলিউডের একজন প্রখ্যাত অভিনেত্রী এবং চিত্রনাট্যকার। ১৯৭২ সালে হানি জাভেদ আখতারকে বিয়ে করেন। কিন্তু ১৩ বছর পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের দুটি সন্তান, ফারহান আখতার এবং জোয়া আখতার। হানির সঙ্গে ডিভোর্স হওয়ার পর কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমিকে বিয়ে করেন জাভেদ আখতার। এখন তাঁর সঙ্গেই স্থায়ীভাবে বসবাস করছেন প্রবীণ সুরকার। তবে বিবাহ বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ বহাল রেখেছেন হানি। তাঁর ছেলে- মেয়েও বাবার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন। কিন্তু জাভেদের সঙ্গে কেন বিচ্ছেদ হয়েছিল হানির?

সাম্প্রতিক একটি পডকাস্টে জাভেদের সঙ্গে তাঁর কীভাবে দেখা হল, সেই বিষয়ে হানি বলেন, ‘যখন আমি প্রথম টার সঙ্গে প্রথম দেখা করি, তখন তিনি সেটে আমার কবিতার লাইনগুলি আবৃত্তি পাঠ করছিলেন। আমি পেছনে রিহার্সাল করছিলাম। তিনি আমার চরিত্রের পটভূমি ব্যাখ্যা করছিলেন। তাঁর এই রসিকতার কারণে আমি জাভেদ সাহেবের প্রতি আকৃষ্ট হই। তিনি খুব মজার ছিলেন। সবকিছু সম্পর্কে তাঁর গভীর জ্ঞান ছিল। তিনিও রসিকতার কারণেই আমার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। আর জাভেদ আমাকে অপ্রত্যাশিতভাবে বিয়ের প্রস্তাব দেন। আর এই প্রস্তাবের ছয়-সাত মাস পরেই আমাদের বিয়ে হয়ে যায়। একদিন জাভেদ তাস খেলছিলেন। কিন্তু বারবার হেরে যাচ্ছিলেন। এরপর আমি তাঁকে একটি কার্ড বেছে দিই। সেটাতেই তিনি জিতে যান। তা দেখেই জাভেদ বলেছিলেন, তুমি আমার জন্য ভাগ্যবান, চলো বিয়ে করি। মাত্র ১৯ বছর আমার বিয়ে হয়। তবে অভিনয়ের প্রতি আমার এত আগ্রহ কখনও ছিল না। তাই বিয়ের পর অভিনয় কমিয়ে দিই।’

এরপর জাভেদের সঙ্গে হানির কেন বিচ্ছেদ হল, সেই বিষয়ে ফারহান আখতারের মা বলেন, ‘আমাদের বিবাহবিচ্ছেদের অনেক কারণ ছিল। সবকিছু খুব দ্রুত ঘটছিল। সাফল্য খুব দ্রুত এসেছিল। তবে সাফল্যের সঙ্গে সঙ্গে মানুষ এবং পরিবেশ বদলে যায়। চাহিদাও বদলে যায়। হয়তো আমি এটি সামলাতে পারিনি। সে খুব মদ্যপান করত, কখনও কখনও তা অতিরিক্ত পর্যায়ে চলে যেত। মদ্যপানের পর জাভেদ সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে যেত। আমি এটা সহ্য করতে পারছিলাম না। সম্পর্কটা ঠিকঠাক চলছিল না। এরপরেই আমরা দুজনে মিলে ডিভোর্সের সিদ্ধান্ত নিই। আমরা ভেবেছিলাম ঝগড়া করে একে অপরকে দোষারোপ করার চেয়ে আলাদা হয়ে যাওয়া ভাল। এটাই ছিল সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত। তবে জাভেদ এবং শাবানাকে আমি খুব শ্রদ্ধা করি। তাঁরা আমার ভাল বন্ধু।’

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন