কঙ্গনাকে আত্মহত্যার প্ররোচনা জাভেদ আখতারের, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের স্বনামধন্য গীতিকার জাভেদ আখতার কে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। যিনি বলিউডের বাঘিনী অভিনেত্রী হিসেবেই খ্যাত।স্পষ্ট কথা বলতে তাঁর ঠোঁট কাঁপেনা কখনই। যদিও এই মন্তব্যের পরেই জাভেদ আখতার অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। আর সেই মামলার শুনানির তারিখ ছিল গত ৪ জুলাই। জাভেদ আখতার অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় হাজিরা দিয়েছেন অভিনেত্রী। গত ৪ জুলাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়েছিলেন তিনি। তবে অভিনেত্রী এই বিষয়ে তাঁর বক্তব্য রেকর্ড করার সময় শুধুমাত্র তাঁর বোন এবং তাঁর পক্ষের আইনজীবীকে উপস্থিত থাকার অনুরোধ করেছিলেন।

বোন রঙ্গোলি চন্দেলের উপস্থিতিতে, কঙ্গনার দাবি, অভিনেতা হৃতিক রোশনের কাছে ক্ষমা চাইতে অস্বীকার করার জাভেদ আখতার বিরক্ত হয়েছিলেন তাঁর প্রতি। তাঁর কথায়, ‘আমি জাভেদ আখতারের বিনয়কে অপমান করেছি।’ এদিন হাজিরা দিতে এসে অভিনেত্রীর আরও অভিযোগ, বিখ্যাত গীতিকার তাঁকে ভয়ানক পরিণতি হওয়ার হুমকিও দিয়েছিলেন। কঙ্গনার কথায়, “আমি হৃত্বিক রোশনের কাছে ক্ষমা চাওয়া অস্বীকার করায় জাভেদ আখতার বিরক্ত হয়েছিলেন। প্রতারকদের দাঁড় করিয়ে দিতে বেশি সময় নেব না। আপনার সম্পর্ক হৃত্বিকের সঙ্গে নয়, ছিল প্রতারকদের সঙ্গে। আর এটা যদি প্রমাণিত হয়, তাহলে আপনার মুখ কালো হবে, জনসাধারণের কাছে কুখ্যাত হবেন। আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না। আমাদের কাছে প্রমাণ আছে, তাই এক্ষুনি ক্ষমা চেয়ে নিজেকে বাঁচান।”

কঙ্গনা রানাউত আরও জানিয়েছেন যে, জাভেদ আখতার তাঁকে আত্মহত্যার প্ররোচনাও করেছিল, যা তাঁর মানসিক অস্থিরতার কারণ হয়েছিল৷ ঘটনার সূত্রপাত, নভেম্বর ২০২০ সালে, যখন জাভেদ আখতার কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, গীতিকার দাবি করেছেন যে কঙ্গনা একটি সাক্ষাত্কারের সময় তাঁর নাম টেনে মানহানি করেছিলেন।

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা